আলহামদুলিল্লাহ, নোয়াখালীর সুবর্ণচরে তৃতীয়বারের মতো সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে ‘FAF Scholarship Foundation বৃত্তি পরীক্ষা–২০২৬’। এবারের পরীক্ষায় সুবর্ণচরের ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৯৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। উপজেলার ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষাকে সুবর্ণচরের অন্যতম বৃহৎ শিক্ষামূলক আয়োজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি, প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্য নিয়ে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে চর মহিউদ্দিন অঞ্চলে প্রতিষ্ঠিত FAF Scholarship Foundation। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরীক্ষা কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
যেভাবে প্রতিষ্ঠিত হয় FAF Scholarship Foundation
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে ২০২৪ সালের ১৯ অক্টোবর কয়েকজন শিক্ষার্থী ও তাঁদের শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে FAF Scholarship Foundation প্রতিষ্ঠিত হয়।
আরও পড়ুন
ফেনীতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটুনি, পুলিশের গাড়িতে হামলা
প্রতিষ্ঠার উদ্যোগে ছিলেন মাহবুব আলম ফয়েজ, মোহাম্মদ ফখরুল ইসলাম, হারুন অর রশীদ আবির, রোমানা আক্তার, মো. কামরুল ইসলাম, দিদারুল ইসলাম, মো. এমদাদ হোসেন, সাইফুল ইসলাম সোহাগ, জিয়াউর রহমান, আবদুল গফুর শান্তসহ চর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
প্রতিষ্ঠার পর থেকেই ফাউন্ডেশনটি শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন, বৃত্তি প্রদান এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ধারাবাহিকভাবে বৃত্তি পরীক্ষার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও শিক্ষাক্ষেত্রে অনুপ্রেরণা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি।
পরিচালনা পর্ষদ ও উপদেষ্টাদের ভূমিকা
প্রতিষ্ঠাকাল থেকে ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করে আসছেন ইদ্রিস হোসেন শাহীন, ইমন চন্দ্র শীল, কৃষাণ দেবনাথ, সোহেল রানা, সুশান্ত দে, সামছুল ইসলাম, মো. এনায়েত হোসেন, মো. নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট সদস্যরা।
২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে যুক্ত হন শ্রদ্ধেয় শফিকুল ইসলাম সাজু স্যার। ফাউন্ডেশনের কার্যক্রমকে এগিয়ে নিতে তিনি নিজের বুদ্ধিদীপ্ত পরামর্শ, আন্তরিকতা ও নিরলস পরিশ্রম দিয়ে পাশে ছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর অবদান ও সহযোগিতা ফাউন্ডেশনের সদস্যদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
পরবর্তীতে তাঁর অসুস্থতার কারণে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব (এক্সাম কন্ট্রোলার) দেওয়া হয় জনাব সাইদুর রহমান শুভিনকে। পাশাপাশি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব ড. কামাল স্যার।
শিক্ষা ও মেধা বিকাশে নতুন সম্ভাবনা
সুবর্ণচরের ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৯৮৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে তৃতীয়বারের মতো এ বৃত্তি পরীক্ষা আয়োজন ফাউন্ডেশনের ধারাবাহিক অগ্রযাত্রার প্রতিফলন। এমন আয়োজন শিক্ষার্থীদের নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি পড়াশোনায় আরও মনোযোগী, আত্মবিশ্বাসী ও অধ্যবসায়ী হতে উৎসাহিত করে।
স্থানীয় পর্যায়ে শিক্ষার প্রসার, মেধাবীদের স্বীকৃতি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে FAF Scholarship Foundation-এর এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, মেধার মূল্যায়ন এবং আগামী প্রজন্মকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে FAF Scholarship Foundation-এর এ পথচলা অব্যাহত থাকুক—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।


















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।