শিরোনাম :
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ করল বিজিবি মেসির বিশ্বরেকর্ডে পরীমণির ‘ইমোজি রহস্য’ ঢাকার নতুন মহানগর দায়রা জজ শাহজাহান কবির প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের মামলা এন সি পি নেতার ইরাককে উড়িয়ে বিশ্বকাপের নকআউটে ফ্রান্স বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত আর্জেন্টিনার মমতা-অভিষেককে সরিয়ে তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহীরা ইরানের ১২০০ কোটি ডলার ছাড় করছে আমেরিকা ১৭ বিলিয়ন ডলারের ঘাটতি মেটাতে ভরসা চীনা এফডিআই অর্থনীতির গণতান্ত্রিকীকরণই নতুন বাজেটের মূল দর্শন ফেনীতে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত এনসিপি নেতা জুবায়ের আজ বিজয়নগরে ১১ দলের সমাবেশ মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে প্রধানমন্ত্রী চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন অর্ধেক’ প্রস্তুতি নিয়ে মাঠে নামবে ইরান বেলজিয়ামের বিপক্ষে আজ রাতে ঢাবিতে আসছেন আর্জেন্টিনার প্রতিনিধিদল ও রাষ্ট্রদূত মেসিদের স্টাইলে পরীমণির বিশ্বকাপ মেগা সেলিব্রেশন ব্যাচেলর পয়েন্ট’-এ আর্জেন্টিনা বনাম ব্রাজিলের রণক্ষেত্র হোলি ওয়াটার’ স্ক্যান্ডাল

নিজেদের ভূখণ্ডে ‘হামলা’ বন্ধ করতে যুক্তরাষ্ট্রসহ ২২টি দেশ সতর্ক করল ইরানকে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ০১:১২ পি.এম
  • ২৬ বার পড়া হয়েছে
  • 4 মিনিটের পড়া
  • 0 বার শেয়ার
নিজেদের ভূখণ্ডে ‘হামলা’ বন্ধ করতে যুক্তরাষ্ট্রসহ ২২টি দেশ সতর্ক করল ইরানকে
খবর প্রিন্ট করুন এই নিউজের লিঙ্ক কপি করুন
Copied!

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশসহ ২২টি দেশ এক যৌথ বিবৃতিতে ইরানকে সতর্ক করে তাদের ‘ভূখণ্ডে’ হামলা চালানো বন্ধ করতে বলেছে।

আজ বৃহস্পতিবার এ বিবৃতিতে বলা হয়, ‘আমাদের ভূখণ্ডে মানুষকে হত্যা, অপহরণ, হয়রানি, ভয়ভীতি দেখানো বা অন্য যেকোনো ধরনের আক্রমণের চেষ্টা জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক নিয়ম-নীতিকে ক্ষুণ্ন করে। এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থা ও তাদের বিদেশে অভিযান পরিচালনাকারী শাখা কুদস ফোর্স ইরানি ভিন্নমতাবলম্বী, সাংবাদিক এবং ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায় ও তাদের স্বার্থের বিরুদ্ধে ‘প্রাণঘাতী ষড়যন্ত্র ও ক্ষতিকর কর্মকাণ্ডে’ জড়িত।

দেশগুলোর পক্ষ থেকে বলা হয়, ‘এসব হুমকির বিরুদ্ধে আমাদের দেশ ও জনগণকে রক্ষা করার সংকল্পে আমরা ঐক্যবদ্ধ। ইরানকে অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে।বিবৃতি দেওয়া দেশগুলো অভিযোগ করে আরও বলেছে, ইউরোপজুড়ে ইহুদি সম্প্রদায়, ইরানি ও মার্কিন সাংবাদিকদের লক্ষ্য করে হামলার যে অভিযান চলেছে, তার পেছনে ইরানের হাত রয়েছে। ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠী হারাকাত আশাব আল-ইয়ামিন আল-ইসলামিয়া এসব হামলার দায় স্বীকার করেছে।

গত বছরের আগস্টে অস্ট্রেলিয়া দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। অস্ট্রেলিয়া তেহরানের বিরুদ্ধে অন্তত দুটি ইহুদিবিদ্বেষী হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ আনে। ক্যানবেরা ইরান থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় এবং তেহরানে অবস্থিত অস্ট্রেলীয় দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে।

গত নভেম্বরে অস্ট্রেলিয়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ হিসেবে ঘোষণা করে।

যৌথ বিবৃতিতে যে দেশগুলো স্বাক্ষর করেছে তারা হলো—আলবেনিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, বুলগেরিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পর্তুগাল, সুইডেন ও যুক্তরাষ্ট্র।

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

সম্পর্কিত সংবাদ
আজকের নামাজের সময়সূচি
Loading date...
Detecting location...
জোহর
বেলা
--:--
আসর
বিকেল
--:--
মাগরিব
সন্ধ্যা
--:--
ইশা
রাত
--:--
ফজর
ভোর
--:--
আজ সূর্যাস্ত - --:--
আগামীকাল সূর্যোদয় - --:--
Loading next prayer...

রাশিফল দেখুন এক ক্লিকে

কোনো সক্রিয় ভোট নেই।

Times News 24
Total Visitors
Today: