মালদ্বীপে ‘ওপেন ভিসা’র নামে অবৈধভাবে কাজ করা বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিসার শর্ত ভঙ্গ করলে সংশ্লিষ্ট কর্মীদের পুলিশি হেফাজতে নিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হবে। পাশাপাশি নিয়োগকর্তার বিরুদ্ধেও মামলা করা হবে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, বিদেশিরা শুধুমাত্র নির্ধারিত কর্মস্থলেই কাজ করতে পারবেন। স্ব-কর্মসংস্থান বা ব্যবসা থেকে আর্থিক লাভ নেওয়া বৈধ নয় এবং অনুমোদিতও নয়। ‘ওপেন ভিসা’র নামে কোনো ধরনের চাকরি মালদ্বীপে অনুমোদিত নয়।
কর্মীদের অন্যত্র কাজে পাঠালে নির্বাসনের পাশাপাশি নিয়োগকর্তার বিরুদ্ধেও মামলা করা হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।
প্রায় দুই বছর ধরে ক্ষমতায় থাকা সরকার জানিয়েছে, তাদের প্রথম তিন বছরের মধ্যেই অবৈধ অভিবাসন সমস্যার সমাধান করা হবে। এর অংশ হিসেবে দেশে বসবাসরত সব বিদেশির তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে এবং অবৈধ বিদেশিদের শনাক্তে অভিযান চলছে।
আরও পড়ুন
ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা
অভিযানে দেখা গেছে, অনেক বিদেশি তাদের ভিসা বা পারমিটের বাইরে কাজ করছে অথবা এমন কাজে যুক্ত হচ্ছে যার অনুমতি তাদের দেওয়া হয়নি। এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে বিদেশি কর্মীদের কর্মকাণ্ডকে আইনসম্মত কাঠামোর মধ্যে আনা এবং জাতীয় অর্থনীতি ও সামাজিক নিরাপত্তার ওপর চাপ কমানো।

















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।