শিরোনাম LIVE
বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড জলবায়ু সম্মেলন থেকে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা, পাওয়া যাবে কি শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে দিল্লি, পাঠিয়েছে ঢাকায় পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

মাদকের বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে

শেয়ার
মাদকের বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে

দেশে মাদকের ভয়াবহ বিস্তার ও চোরাচালান নিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ ও সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি অভিযোগ করে বলেছেন, বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নিজস্ব বাড়ির আশপাশ অর্থাৎ কক্সবাজার-টেকনাফ সীমান্ত রুট দিয়েই দেশের মাদকের সবচেয়ে বড় বড় চালানগুলো অনায়াসে প্রবেশ করছে।

আজ শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বিজ্ঞাপন

‘বদি বদ হয়ে গেছে, এখন দায়িত্ব কে নিয়েছে?’ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি প্রশ্ন

সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তাঁর বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকাভিত্তিক মাদক চোরাচালানের চিত্র তুলে ধরে বলেন, "আরেকটা অত্যন্ত গুরুতর বিষয় আছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনার বাড়ির আশপাশ দিয়ে অর্থাৎ কক্সবাজার-টেকনাফ রুট দিয়ে আমাদের দেশের মাদকের সবচেয়ে বড় চালানগুলো আসে। আগে আমরা শুনতাম বডির (সাবেক এমপি) কথা, এখন তো বদি নাই, বদি তো বদ হয়ে গেছে। তাহলে এখন ওইখানকার মূল দায়িত্বটা কে নিয়েছে?"

আরও পড়ুন ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় · ২৯.০৬.২০২৬

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা দাবি করে আরও বলেন:

"নিজের বাড়ির আশপাশের লোক কারা এগুলো করছে, তা তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চেনার কথা। এতদিনে ওইদিক দিয়ে অন্তত মাদক আসা সম্পূর্ণ বন্ধ হওয়া উচিত ছিল। আসলে শুধু আইন দিয়ে কোনো কিছু হয় না। আইন কার্যকরী করার জন্য সাহস লাগে, সৎ সাহস লাগে এবং আন্তরিক ইচ্ছা লাগে। সুতরাং আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ এখন বাংলাদেশে এই মাদক আসক্তি।"

ঢাকা-৩ আসনের বেহাল স্বাস্থ্যচিত্র ও ব্যঙ্গাত্মক সমালোচনা

বিজ্ঞাপন

বক্তব্যের দ্বিতীয় অংশে গয়েশ্বর চন্দ্র রায় তাঁর নিজস্ব নির্বাচনী এলাকা ‘ঢাকা-৩’ (কেরানীগঞ্জ)-এর স্বাস্থ্য খাতের এক চরম অব্যবস্থাপনার চিত্র সংসদের সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত ব্যঙ্গাত্মক সুরে বলেন, "আমার এলাকায় একটা ১০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের সাইনবোর্ড লেখা আছে। আমাদের সাবেক মন্ত্রী মোশাররফ ভাই সেটি উদ্বোধন করেছিলেন এবং আমানউল্লাহ আমান সাহেবও সেখানে উপস্থিত ছিলেন, এমন একটি নামফলকও রয়েছে। কিন্তু সেই হাসপাতালটি এখন পুরো মাদকাসক্তদের আখড়া। সেখানে কোনো রোগীও নাই, ডাক্তারও নাই, এমনকি কোনো দারোয়ানও নাই; মাঝে মাঝে শুধু তিনটা ছাগল বসে থাকে!"

তিনি সরকারের উন্নয়নের স্লোগানকে খোঁচা দিয়ে বলেন, "একটা নির্বাচনী এলাকার মধ্যে এমন ১০ শয্যার হাসপাতাল আছে—কি গর্ব আমাদের, কি অহংকার! আমরা নাকি কত এগিয়েছি, কত কিছু করে ফেলেছি দেশের জন্য! যেখানে সরকারি আদমশুমারি অনুযায়ী লোকসংখ্যা হলো ৬ থেকে সাড়ে ৬ লাখ, কিন্তু বাস্তবে বেসরকারিভাবে ১৫ লাখের বেশি মানুষ ঢাকা-৩ এলাকায় বসবাস করে। অথচ সেখানে একটিমাত্র হাসপাতাল আছে, তাও আবার মাদকাসক্তদের দখলে চলে গেছে।"

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
MA
লেখক সম্পর্কে MD ANIS Desk Report - ঢাকা · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরবিপিজেএ’র দেশীয় ফল উৎসব অনুষ্ঠান

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

জাতীয় থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —