স্টাফ রিপোর্টার
মাদারীপুর, ১৮ অক্টোবর:
মাদারীপুরে এক অনুষ্ঠানে বক্তব্যে দিতে গিয়ে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক রাশেদুল হক বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি গভীর চক্রান্ত চলছে।” শুক্রবার মাদারীপুরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “দেশের স্থিতিশীলতা নষ্ট করতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত। দেশের জনগণকে সচেতন থাকতে হবে এবং এসব অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাশেদুল হক আরও বলেন, আন্তর্জাতিক মহলের একাংশও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে চাইছে। কিন্তু দেশের জনগণ আর কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক (সমাজ কল্যাণ) এবং মাদারীপুর-২ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশি অ্যাডভোকেট সরমিন ইসলাম ডেইজি।
আরও পড়ুন
এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
অনুষ্ঠান শেষে একটি সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন।















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।