শিরোনাম LIVE
ফেনীতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটুনি, পুলিশের গাড়িতে হামলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবার পাল্টাপাল্টি হামলা টুঙ্গিপাড়া থানা থেকে এখনো উড়ছে ধোঁয়া, পড়ে আছে পুলিশের পুড়ে যাওয়া গাড়ি সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত পোশাক শ্রমিকদের জন্য সুখবর বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড জলবায়ু সম্মেলন থেকে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা, পাওয়া যাবে কি শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে দিল্লি, পাঠিয়েছে ঢাকায় পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ

আধুনিকতার আড়ালে গভীর ভূ-রাজনৈতিক নীলনকশা

শেয়ার
আধুনিকতার আড়ালে গভীর ভূ-রাজনৈতিক নীলনকশা

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কট্টরপন্থি দল জামায়াতে ইসলামীকে কেন্দ্র করে আন্তর্জাতিক ভূ-রাজনীতির এক নতুন মেরুকরণ ও নেপথ্য নীলনকশা দৃশ্যমান হয়ে উঠছে। বিশেষ করে, দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এবং টার্কিশ এয়ারলাইনসের বাংলাদেশে জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) ‘অ্যারোমেট সার্ভিসেস লিমিটেড’-এর চেয়ারম্যান ও ঝিনাইদহের স্বতন্ত্র সংসদ সদস্য শাহরিয়ার নাসের জাহেদীর জামায়াতে যোগদানের জোরালো গুঞ্জনকে কেন্দ্র করে এই আলোচনা এখন তুঙ্গে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের এই ‘তুরস্ক কানেকশন’ মূলত একাত্তরের পরাজিত শক্তিকে বিশ্বমঞ্চে পুনরুজ্জীবিত করার একটি সুদূরপ্রসারী অর্থনৈতিক ও রাজনৈতিক কৌশল। যদিও শাহরিয়ার নাসের জাহেদী জামায়াতে যোগদানের বিষয়টি অস্বীকার করেছেন, তবে দলটির সঙ্গে তাঁর এবং তুরস্কের ক্ষমতাসীন দলের গভীর ঘনিষ্ঠতার একাধিক অকাট্য সূত্র এখন সামনে আসছে।

বিজ্ঞাপন

এরদোগানের ‘একে পার্টি’ ও জামায়াতের গোপন সমঝোতা

অনুসন্ধানে দেখা যায়, গত ২৩ বছর ধরে তুরস্কের রাজনীতি নিয়ন্ত্রণ করছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের কট্টর মুসলিম জাতীয়তাবাদী দল ‘জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’ (একে পার্টি)। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের মতে, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় আঙ্কারার প্রভাব বিস্তারের প্রচেষ্টার অংশ হিসেবেই বাংলাদেশে জামায়াতের সঙ্গে তুরস্কের এই গোপন সম্পর্ক তৈরি হয়েছে। ২০১৬ সালে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর যুদ্ধাপরাধের রায়ের বিরুদ্ধে তুরস্কের কড়া নিন্দা ও চিঠি পাঠানোর মধ্য দিয়ে এই সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে।

আরও পড়ুন জুলাই অভ্যুত্থানের স্মরণে ছাত্রশিবিরের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা রাজনীতি · ০১.০৭.২০২৬

তুরস্কের থিঙ্ক ট্যাঙ্ক ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ’-এর উপদেষ্টা সেলচুক কোলাগলুর এক নিবন্ধের সূত্র ধরে বিশেষজ্ঞরা বলছেন:

"২০১১ সাল থেকে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টি বৈশ্বিক ইসলামভিত্তিক রাজনীতির মতাদর্শ গ্রহণ করে। এরই অংশ হিসেবে তারা মিসরের মুসলিম ব্রাদারহুড এবং বাংলাদেশের জামায়াতে ইসলামীর প্রতি সর্বাত্মক পৃষ্ঠপোষকতা শুরু করে। বিগত আওয়ামী লীগ আমলে তুরস্কের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ১ বিলিয়ন ডলার থেকে ২ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার প্রচ্ছন্ন সুফল ঘরে তুলেছে জামায়াতপন্থী ব্যবসায়ীরাই।"

করপোরেট ফান্ডিং ও আধুনিকীকরণের আড়ালে মুখোশ

বিজ্ঞাপন

তথ্যমতে, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যবর্তী এই এক দশকে জামায়াত সাংগঠনিকভাবে সম্পূর্ণ পুনর্গঠিত হয়েছে। এর পেছনে প্রধান চালিকাশক্তি ছিল তুরস্কের সঙ্গে ব্যবসা করা বাংলাদেশি সিআইপিদের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিআরএস) ফান্ড, যা জামায়াত নিয়ন্ত্রাধীন বিভিন্ন মাদ্রাসা ও প্রতিষ্ঠানে ছড়াত। মতাদর্শগতভাবে মিশরের মুসলিম ব্রাদারহুড এবং মওদুদীবাদী জামায়াত একই সূত্রে গাঁথা হওয়ায় এই মিত্রতা আরও সহজ হয়েছে।

চলতি ২০২৬ সালের রাজনৈতিক সমীকরণ বিশ্লেষণে দেখা যায়, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে জামায়াতকে সরাসরি প্রকাশ্য সমর্থন দিচ্ছে তুরস্ক সরকার। জুনের প্রথম সপ্তাহে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশ সফরকালে জামায়াতের আমিরের সঙ্গে দীর্ঘ গোপন বৈঠক করেন। এর আগে মে মাসে তুরস্কের হুদা পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দও জামায়াত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বর্তমানে বিপুল সংখ্যক ছাত্রশিবির কর্মী শিক্ষা বৃত্তির নামে তুরস্কে যাচ্ছেন এবং সেখানে তাদের বিশেষ রাজনৈতিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তুরস্কের একে পার্টির আদলে জামায়াতকে পোশাকে ও কথায় আধুনিক করা, পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়ন এবং বাইরে উদার গণতান্ত্রিক মনোভাব দেখানোর কৌশলগত পরামর্শ দিচ্ছে আঙ্কারা। তবে বিশ্লেষকরা মনে করছেন, জামায়াত এখন উদারতার যে রাজনীতির কথা বলছে, তা আসলে একাত্তরের ঐতিহাসিক পাপ ঢাকা দেওয়ার একটি সুচতুর মুখোশ মাত্র।

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
MA
লেখক সম্পর্কে MD ANIS Desk Report - ঢাকা · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরজুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ছাত্রদলের কর্মসূচি

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

রাজনীতি থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —