শিরোনাম LIVE
বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড জলবায়ু সম্মেলন থেকে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা, পাওয়া যাবে কি শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে দিল্লি, পাঠিয়েছে ঢাকায় পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

আধুনিক বাংলাদেশ গড়তে ঐক্যের বিকল্প নেই

শেয়ার
আধুনিক বাংলাদেশ গড়তে ঐক্যের বিকল্প নেই

পবিত্র আশুরার মহান ত্যাগ ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষাকে হৃদয়ে ধারণ করে দেশের বৃহত্তর স্বার্থে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেছেন, "পবিত্র আশুরা আমাদের চরম ত্যাগ, সত্য, ন্যায় ও আদর্শের শিক্ষা দেয়। সেই শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে একটি সমৃদ্ধ, আধুনিক ও উন্নয়নশীল বাংলাদেশ গড়তে দেশের সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে সুদৃঢ় ঐক্য গড়ার কোনো বিকল্প নেই।"

গত শুক্রবার (২৬ জুন) বিকেলে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির নবউদ্বোধনকৃত কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর প্রতিহিংসামুক্ত রাজনীতির ডাককে স্বাগত

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তাঁর বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, "সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল রাজনৈতিক পক্ষগুলোর প্রতি ঐক্য ও প্রতিহিংসামুক্ত রাজনীতি করার যে দূরদর্শী আহ্বান জানিয়েছেন, বর্তমান সময়ে তা দেশের স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য অত্যন্ত ইতিবাচক এবং প্রশংসনীয়।"

আরও পড়ুন বাজেটে ‘জাকাত’ শব্দ না থাকায় জামায়াত এমপির ক্ষোভ রাজনীতি · ২৮.০৬.২০২৬

আলোচনা সভায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার পবিত্র আশুরার আত্মত্যাগ, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার চেতনাকে ধারণ করে দেশের রাজনীতি থেকে দীর্ঘদিনের প্রতিহিংসা, হিংসা-বিদ্বেষ ও প্রতিশোধপরায়ণতার নোংরা সংস্কৃতি চিরতরে পরিহার করার আহ্বান জানান।

তিনি কারবালার ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বলেন, "ইসলামের ইতিহাসে ১০ মহররম বা পবিত্র আশুরা সত্য ও আত্মমর্যাদা রক্ষার এক অনন্য দৃষ্টান্ত। কারবালার প্রান্তরে অন্যায় ও জুলুমের কাছে মাথা নত না করে ইমাম হুসাইন (রা.)-এর শাহাদাতবরণ যুগে যুগে আমাদের ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রেরণা দেয়।"

মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

বিজ্ঞাপন

রুহুল আমিন হাওলাদার আরও বলেন, "আমরা সব সময় শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রতিহিংসামুক্ত সমাজ ও রাজনীতি গড়ার যে অঙ্গীকার ব্যক্ত করেছেন, আমরা বিশ্বাস করি পবিত্র আশুরার শিক্ষা ধারণ করে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে প্রতিশোধপরায়ণতা দূর করা সম্ভব হবে। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধ, সাম্য, প্রগতি, ইসলামী মূল্যবোধ ও আধুনিকতার আদর্শে উজ্জীবিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।"

জাতীয় পার্টির নতুন অফিস উদ্বোধন ও পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এই কোরআন খতম ও মিলাদ মাহফিলে দলটির শীর্ষ নেতাদের এক বিশাল অংশ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, মোস্তফা আল মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক দূত মাসররুর মাওলা, জসিম উদ্দিন ভূঁইয়া, সরদার শাহজাহান, ফখরুল আহসান শাহজাদা, আমানত হোসেন আমানত এবং চেয়ারম্যানের উপদেষ্টা সাহবুদ্দিন পাটোয়ারীসহ আরও অনেকে।

মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করেন গুলশান আজাদ মসজিদের খতিব ও ইমাম আহসান উল্লাহ। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
MA
লেখক সম্পর্কে MD ANIS Desk Report - ঢাকা · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরধানমন্ডি ৩২ নম্বরে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

রাজনীতি থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —