ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে আজিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার সিরাজ মাতুব্বরের সভাপতিত্বে এবং ইবাদত মাতুব্বরের সঞ্চালনায় বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
পুলিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি মিছিল পুলিয়া বাস স্ট্যান্ড হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে পুনরায় পুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।
এর আগে পুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে আজিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার সিরাজ মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, আজিমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খবির মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাদত মাতুব্বর,প্রচার সম্পাদক হুমায়ুন মাতুব্বর,ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি ছামাদ খন্দকার, ভাঙ্গা উপজেলা যুবদল নেতা নাজমুল হোসেন, যুবদল নেতা আশরাফ আলী মাতুব্বর, থানা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মনির মাতুব্বর, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জু মুন্সী, কৃষক দলের সাংগঠনিক আল মামুন রমিও প্রমুখ।
আরও পড়ুন
এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম বাবুলকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। এ সময় তারা দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান, বিএনপি'র প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব মোল্লার,ভাঙ্গা উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান উপজেলার বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি হাবিবুর রহমান পক্ষে স্লোগান দেন
।
















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।