শিরোনাম LIVE
ফেনীতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটুনি, পুলিশের গাড়িতে হামলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবার পাল্টাপাল্টি হামলা টুঙ্গিপাড়া থানা থেকে এখনো উড়ছে ধোঁয়া, পড়ে আছে পুলিশের পুড়ে যাওয়া গাড়ি সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত পোশাক শ্রমিকদের জন্য সুখবর বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড জলবায়ু সম্মেলন থেকে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা, পাওয়া যাবে কি শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে দিল্লি, পাঠিয়েছে ঢাকায় পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ

জুলাই অভ্যুত্থানের স্মরণে ছাত্রশিবিরের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

শেয়ার
জুলাই অভ্যুত্থানের স্মরণে ছাত্রশিবিরের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

চব্বিশের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে এবং শহীদদের স্মরণে মাসব্যাপী দেশব্যাপী নানামুখী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহাসিক মধুর ক্যান্টিনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম এই মেগা কর্মসূচি পাঠ করেন।

বিজ্ঞাপন

‘অদম্য জুলাই’ ও ‘Echoes of July’ সহ নানামুখী কর্মসূচি

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী ‘অদম্য জুলাই’ শিরোনামে মাসব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হবে। এছাড়া রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি নিয়ে গল্প, উপন্যাস, গবেষণা প্রবন্ধ ও বিশেষ সাময়িকী প্রকাশ করা হবে।

আরও পড়ুন সব রাজনৈতিক দল নির্লজ্জের মতো দেশের স্বার্থ বিক্রি করেছে রাজনীতি · ০১.০৭.২০২৬

ঘোষিত কর্মসূচির অন্যান্য প্রধান দিকগুলো নিচে তুলে ধরা হলো:

  • ১. রাজধানীতে ‘শিশুদের চোখে জুলাই জাগরণ’ শীর্ষক বিশেষ প্রদর্শনী ও ‘জুলাই জাগরণ’ ডকুফিল্ম প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।

  • ২. সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে ‘জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন।

  • ৩. দেশব্যাপী স্মৃতিলিখন, স্মৃতি বলা, বক্তব্য, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন।

  • ৪. নিজ নিজ জেলায় শহীদদের নামে স্থায়ী পাঠাগার প্রতিষ্ঠা ও ‘জুলাই শহীদ স্মৃতি’ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন।

  • ৫. শহীদ পরিবার, আহত ও আন্দোলনে অংশগ্রহণকারী বীর গাজীদের নিয়ে "লাল জুলাই" শীর্ষক বিশেষ সাক্ষাৎকার গ্রহণ ও পডকাস্টের আয়োজন।

  • ৬. জুলাই গ্রাফিতি অঙ্কন এবং ‘Echoes of July’ শিরোনামে ৩৬ দিনব্যাপী আন্তর্জাতিক অনলাইন ক্যাম্পেইন পরিচালনা।

‘এই দেশের প্রকৃত মালিক কোনো স্বৈরাচারী শাসক নয়, এ দেশের জনগণ’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রশিবির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, "আমরা যখন জুলাইয়ের দিকে তাকাই, তখন আমাদের চোখে ভেসে ওঠে বীর আবু সাঈদের বুক পেতে দেওয়া অসীম বীরত্ব, শহীদ মুগ্ধর ‘পানি লাগবে, পানি’ বলে ছুটে চলা অনন্য মানবিক আহ্বান এবং চব্বিশের হাজারো শহীদের আত্মত্যাগ। তাদের এই মহান আত্মত্যাগ আমাদের শিখিয়েছে ভয়ের সংস্কৃতি ভেঙে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে এবং মনে করিয়ে দিয়েছে এই দেশের প্রকৃত মালিক কোনো স্বৈরাচারী শাসক বা মাফিয়া গোষ্ঠী নয়, বরং এ দেশের সাধারণ জনগণ।"

তিনি দেশের ছাত্র-জনতার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আরও বলেন, আসুন, কোনো স্বার্থান্বেষী বা ফ্যাসিবাদের দোসর গোষ্ঠীর ক্ষমতালিপ্সার কাছে এই গণঅভ্যুত্থানের মহান অর্জনকে ব্যর্থ হতে না দিয়ে, সব ধরনের রাজনৈতিক ও আদর্শিক বিভেদ ভুলে শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা পুনরায় ঐক্যবদ্ধ হই।

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
MA
লেখক সম্পর্কে MD ANIS Desk Report - ঢাকা · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরসব রাজনৈতিক দল নির্লজ্জের মতো দেশের স্বার্থ বিক্রি করেছে

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

রাজনীতি থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —