শিরোনাম :
মেসির বিশ্বরেকর্ডে পরীমণির ‘ইমোজি রহস্য’ ঢাকার নতুন মহানগর দায়রা জজ শাহজাহান কবির প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের মামলা এন সি পি নেতার ইরাককে উড়িয়ে বিশ্বকাপের নকআউটে ফ্রান্স বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত আর্জেন্টিনার মমতা-অভিষেককে সরিয়ে তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহীরা ইরানের ১২০০ কোটি ডলার ছাড় করছে আমেরিকা ১৭ বিলিয়ন ডলারের ঘাটতি মেটাতে ভরসা চীনা এফডিআই অর্থনীতির গণতান্ত্রিকীকরণই নতুন বাজেটের মূল দর্শন ফেনীতে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত এনসিপি নেতা জুবায়ের আজ বিজয়নগরে ১১ দলের সমাবেশ মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে প্রধানমন্ত্রী চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন অর্ধেক’ প্রস্তুতি নিয়ে মাঠে নামবে ইরান বেলজিয়ামের বিপক্ষে আজ রাতে ঢাবিতে আসছেন আর্জেন্টিনার প্রতিনিধিদল ও রাষ্ট্রদূত মেসিদের স্টাইলে পরীমণির বিশ্বকাপ মেগা সেলিব্রেশন ব্যাচেলর পয়েন্ট’-এ আর্জেন্টিনা বনাম ব্রাজিলের রণক্ষেত্র হোলি ওয়াটার’ স্ক্যান্ডাল ধ্বংসস্তূপের মাঝে ফুটবলের আলো গাজাতে

বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চমকপ্রদ সাফল্য

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬ ০৩:৩৩ পি.এম
  • ৭ বার পড়া হয়েছে
  • 6 মিনিটের পড়া
  • 0 বার শেয়ার
বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চমকপ্রদ সাফল্য
খবর প্রিন্ট করুন এই নিউজের লিঙ্ক কপি করুন
Copied!

শিক্ষামন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (DSHE) 'এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম'-এর আওতায় অনুষ্ঠিত দেশব্যাপী স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচিতে অংশগ্রহণ করে চমকপ্রদ ও অনন্য সাফল্য অর্জন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের শিক্ষার্থীরা।

তাদের স্বকীয় ভাবনায় তৈরি ও প্রদর্শিত ‘হাইব্রিড ইকো-স্ট্রাইড শু’ (Hybrid Eco-Stride Shoe) প্রকল্পটি প্রথমে থানা পর্যায়ে সেরা প্রকল্প নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে। এর পর গত ১৪ জুন তেজগাঁওয়ের বিএএফ শাহীন কলেজের শাহীন হল মিলনায়তনে অনুষ্ঠিত জেলা ও মহানগর পর্যায়ের তীব্র প্রতিযোগিতাপূর্ণ প্রদর্শনীতেও বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরবময় যোগ্যতা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

ডা. জুবাইদা রহমানের সামনে খুদে বিজ্ঞানীদের চমক: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই বিজয়ী ও সম্ভাবনাময় খুদে বিজ্ঞানীরা হলেন— অষ্টম শ্রেণির (বাংলা মাধ্যম) শিক্ষার্থী তাওসিফ রহমান, শাশ্বত বিশ্বাস অর্ঘ এবং সিদরাতুল মুনতাহা জায়েদ। জেলা পর্যায়ে অনুষ্ঠিত এই স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। প্রদর্শনীতে রাখা বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্টগুলো পরিদর্শনকালে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা তাঁদের তৈরি বিশেষ ‘হাইব্রিড ইকো-স্ট্রাইড শু’ প্রজেক্টের কার্যকারিতা ও পরিবেশবান্ধব দিকগুলো প্রধান অতিথি ডা. জুবাইদা রহমানের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করেন এবং ভূয়সী প্রশংসা কুড়ান।

২৮ জুন জাতীয় পর্যায়ের ফাইনালে থাকবেন প্রধানমন্ত্রী

থানা পর্যায়ের প্রদর্শনীর মাধ্যমে প্রথমবারের মতো দেশজুড়ে শুরু হওয়া এই স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির মূল আসর শুরু হয়েছিল গত ১২ জুন। দেশের বিভিন্ন অঞ্চলের জেলা ও মহানগর পর্যায় থেকে নিখুঁত মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত সেরা ১০০টি দল নিয়ে আগামী ২৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের চূড়ান্ত ও সমাপনী অনুষ্ঠান।

জাতীয় পর্যায়ের এই গ্র্যান্ড ফিনাল থেকেই চূড়ান্ত বিচারকদের রায়ে নির্বাচিত হবে দেশের সেরা ১০টি উদ্ভাবনী স্টার্টআপ দল। অত্যন্ত জমকালো এই জাতীয় পর্যায়ের চূড়ান্ত অনুষ্ঠানের দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষার্থীদের এই গৌরবময় বৈজ্ঞানিক অর্জনের জন্য সকল শিক্ষক, মেন্টর এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের সম্মানিত উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোফাজ্জেল মাওলা (অব.) এবং পরিচালক মিসেস পারমিতা নন্দী।

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

সম্পর্কিত সংবাদ
আজকের নামাজের সময়সূচি
Loading date...
Detecting location...
জোহর
বেলা
--:--
আসর
বিকেল
--:--
মাগরিব
সন্ধ্যা
--:--
ইশা
রাত
--:--
ফজর
ভোর
--:--
আজ সূর্যাস্ত - --:--
আগামীকাল সূর্যোদয় - --:--
Loading next prayer...

রাশিফল দেখুন এক ক্লিকে

কোনো সক্রিয় ভোট নেই।

Times News 24
Total Visitors
Today: