শিরোনাম LIVE
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক

হবিগঞ্জের চুনারুঘাটে বালু দস্যুদের রাজত্ব: নদী, টিলা ও কৃষিজমি ধ্বংসের মুখে পরিবেশ

শেয়ার
হবিগঞ্জের চুনারুঘাটে বালু দস্যুদের রাজত্ব: নদী, টিলা ও কৃষিজমি ধ্বংসের মুখে পরিবেশ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা যেন এখন বালু দস্যুদের স্বর্গরাজ্য। উপজেলার বিভিন্ন গ্রাম ও নদী-ছড়ার পাড়ে চোখ পড়লেই দেখা যায় বালুর বিশাল স্তূপ। কোথাও বাড়ির আঙিনায়, কোথাও চা-বাগানের পাশে, আবার কোথাও কৃষিজমির ওপর—চারদিকে শুধু বালু আর বালু।

এলাকার মানুষ জানাচ্ছেন, পাইকপাড়া ইউনিয়নের গিলানি ছড়া, পানছড়ি, পঞ্চাশ, ডেউয়াতলী, দেওছড়া, ইছালিয়াছড়া, রঘুনন্দন পাহাড়, হলহলিয়া, দেউন্দি ছড়া, দেওরগাছ, সুতাং নদীর বদরগাজী এলাকা ও খোয়াই নদীর বিভিন্ন স্পটসহ অন্তত শতাধিক স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে।

বিজ্ঞাপন

বালু উত্তোলনের জন্য কোথাও ব্যবহার করা হচ্ছে ভারী ড্রেজার মেশিন, আবার কোথাও নারী-পুরুষসহ শত শত শ্রমিক খেটে যাচ্ছেন দিনরাত। উত্তোলিত বালু স্তূপ করে রাখা হয়, পরে রাতে ট্রাক ও ট্রাক্টরে করে পাচার করা হয় বিভিন্ন স্থানে।

এর ফলে ভেঙে পড়ছে উপজেলার রাস্তাঘাট, সেতু, কালভার্ট—যানবাহন চলাচল ও জনজীবনে তৈরি হচ্ছে বিপর্যয়। পাশাপাশি, চা-বাগান, পাহাড় ও টিলা ধ্বংসের মুখে, হারিয়ে যাচ্ছে এলাকার প্রাকৃতিক ভারসাম্য।

আরও পড়ুন চট্টগ্রামে সাংবাদিক ও গোয়েন্দা পুলিশ সেজে ধারাবাহিক ডাকাতি, আতঙ্কে নগরবাসী সারাদেশ · ১৪.১০.২০২৫

স্থানীয়রা জানাচ্ছেন, এসব স্থানে প্রচুর পরিমাণে সিলিকা বালু রয়েছে, যা তারা ‘সাদা সোনা’ নামে পরিচিত করে। এই বালুর চাহিদা থাকায় সিন্ডিকেট চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে।

একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,

“প্রতিদিন শত শত ট্রাক বালু যাচ্ছে। প্রশাসন জানে, তবুও কেউ বড় চক্রকে ধরছে না। মাঝে মাঝে অভিযান হয়, কিছু শ্রমিক ধরা পড়ে, কিন্তু মূল হোতারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।”

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বালু সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠেছে। কেউ রাজনৈতিক প্রভাব, কেউ জনপ্রতিনিধির পরিচয়, আবার কেউ পেশিশক্তি ব্যবহার করে ভাগাভাগি করে বালু তোলার দখল নিয়েছে।

এভাবে চুনারুঘাট উপজেলার প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ ধ্বংসের পথে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান,

“আমরা ইতোমধ্যে সব বালুমহাল ও ছড়া পরিদর্শন করেছি। বেশ কয়েকটি অভিযান চালানো হয়েছে, বালু পাচারের গাড়ি জব্দ করা হয়েছে, অনেকে জরিমানাও পেয়েছে।”

তিনি আরও বলেন,

“আমার এলাকায় সিলিকা বালুমহালের কোনো ইজারা নেই। যারা আইন ভঙ্গ করবে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।”

পরিবেশবিদরা সতর্ক করেছেন—এইভাবে অবৈধ বালু উত্তোলন চলতে থাকলে চুনারুঘাটের জীববৈচিত্র্য, কৃষিজমি ও চা-বাগান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তারা বলছেন, এখনই যদি প্রশাসন কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে পুরো এলাকা মরুভূমিতে পরিণত হতে পারে।

চুনারুঘাটের মানুষ আজ প্রশ্ন তুলছে—বালু দস্যুদের এই অবাধ লুটপাটের পেছনে কারা? কেন প্রশাসনের চোখের সামনে এমন পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড চলতে দেওয়া হচ্ছে?

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪
পরবর্তী খবরচিলমারী নদীবন্দরে গতি ফিরেছে, কাজ চলছে পুরোদমে

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

সারাদেশ থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —