দিনাজপুর, ১৮ অক্টোবর ২০২৫
বাহাদুর বাজারস্থ দিনাজপুর ফল ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড (রেজি. নং-০২৩)-এর ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার (১৮ অক্টোবর) অত্যন্ত উৎসাহ, উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ কার্যক্রম। মোট ২৫৯ জন ভোটারের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে তিনটি গুরুত্বপূর্ণ পদে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি, সহ-সভাপতি ও দপ্তর সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মোঃ রাজু ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মঈন চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ১০৯ ভোট। সহ-সভাপতি পদে গরুর গাড়ি প্রতীক নিয়ে মোঃ আব্দুল কাদের বিপুল ব্যবধানে জয়ী হন। তিনি পেয়েছেন ১৮৪ ভোট, তার প্রতিদ্বন্দ্বী মোঃ রিপন (হরিণ প্রতীক) পেয়েছেন মাত্র ৬০ ভোট।
দপ্তর সম্পাদক পদে মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হন মোঃ বাবুল হোসেন ব্যাপারী। তার প্রতিদ্বন্দ্বী মোঃ মাহবুবর রহমান (মোরগ প্রতীক) পেয়েছেন ৬১ ভোট।
আরও পড়ুন
৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শিক্ষক সমাবেশ ও স্মারকলিপি প্রদান
এছাড়া, বাকি ছয়টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তারা প্রার্থীদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। তারা হলেন
-
সাধারণ সম্পাদক: মোঃ নাসিম খান
-
সহ-সাধারণ সম্পাদক: মোঃ রানা
-
ক্যাশিয়ার: মোঃ আমিরুল ইসলাম
-
কার্যকরী সদস্য: মোঃ দুলাল, মোঃ মান্নু, মোঃ মোস্তফা আলী
নির্বাচনের সার্বিক তদারকিতে ছিলেন সদর উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম, যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য ছিলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোঃ মোতাহার হোসেন সরদার ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সাধুরাম রবিদাস।
নির্বাচন চলাকালে ফল ব্যবসায়ীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় সমিতির সদস্যদের মধ্যে দেখা গেছে ব্যাপক আশাবাদ। তারা আশা করছেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সমিতির সার্বিক উন্নয়ন ও ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থী, ভোটার এবং নির্বাচনী কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নবনির্বাচিত সভাপতি মোঃ রাজু বলেন, “এই বিজয় শুধু আমার নয়, সকল ফল ব্যবসায়ীর। আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নাসিম খান বলেন, “সমিতির স্বার্থে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালনা করাই হবে আমাদের মূল লক্ষ্য। সকল সদস্যের সমর্থন নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।”
সমিতির নেতৃবৃন্দ জানান, এ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ধারা প্রাতিষ্ঠানিক রূপ পেল। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তারা।

















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।