শিরোনাম :
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ করল বিজিবি মেসির বিশ্বরেকর্ডে পরীমণির ‘ইমোজি রহস্য’ ঢাকার নতুন মহানগর দায়রা জজ শাহজাহান কবির প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের মামলা এন সি পি নেতার ইরাককে উড়িয়ে বিশ্বকাপের নকআউটে ফ্রান্স বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত আর্জেন্টিনার মমতা-অভিষেককে সরিয়ে তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহীরা ইরানের ১২০০ কোটি ডলার ছাড় করছে আমেরিকা ১৭ বিলিয়ন ডলারের ঘাটতি মেটাতে ভরসা চীনা এফডিআই অর্থনীতির গণতান্ত্রিকীকরণই নতুন বাজেটের মূল দর্শন ফেনীতে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত এনসিপি নেতা জুবায়ের আজ বিজয়নগরে ১১ দলের সমাবেশ মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে প্রধানমন্ত্রী চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন অর্ধেক’ প্রস্তুতি নিয়ে মাঠে নামবে ইরান বেলজিয়ামের বিপক্ষে আজ রাতে ঢাবিতে আসছেন আর্জেন্টিনার প্রতিনিধিদল ও রাষ্ট্রদূত মেসিদের স্টাইলে পরীমণির বিশ্বকাপ মেগা সেলিব্রেশন ব্যাচেলর পয়েন্ট’-এ আর্জেন্টিনা বনাম ব্রাজিলের রণক্ষেত্র হোলি ওয়াটার’ স্ক্যান্ডাল

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ০১:২০ পি.এম
  • ২৩ বার পড়া হয়েছে
  • 3 মিনিটের পড়া
  • 0 বার শেয়ার
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন
খবর প্রিন্ট করুন এই নিউজের লিঙ্ক কপি করুন
Copied!

নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতাধীন মামলার আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।বুধবার (১০ জুন) প্রধান বিচারপতির সই করা এক আদেশে বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করা হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের এই বিশেষ বেঞ্চ নারী এবং শিশু নির্যাতন দমন আইন-সংশ্লিষ্ট মামলাগুলোর শুনানি পরিচালনা করবে।আদেশে বলা হয়েছে, আদেশ অনুযায়ী, আগামী ১৪ জুন সকাল সাড়ে ১০টা থেকে এই বেঞ্চ হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনা শুরু করবে। বেঞ্চটি নারী ও শিশু নির্যাতন দমন আইন থেকে উদ্ভূত মৃত্যুদণ্ড অনুমোদনের বিষয়, একই রায়ের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি আপিল ও জেল আপিল, এসব আপিল গ্রহণের আবেদন, সংশ্লিষ্ট ফৌজদারি বিবিধ মামলা, ফৌজদারি রিভিশন এবং এ ধরনের বিষয়ে জারি হওয়া রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করবেন। এর আগে গত ৭ জুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের একটি প্রস্তাবে সাড়া দিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতাধীন মামলাগুলোর আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি বিশেষ বেঞ্চ গঠনের সিদ্ধান্তের কথা জানান। এই উদ্যোগের মাধ্যমে আলোচিত মামলাসহ দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আপিলগুলো দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করা হয়।

অ্যাটর্নি জেনারেল জানিয়েছিলেন, শিশু রামিসা হত্যা এবং ধর্ষণ মামলাসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতাভুক্ত সব গুরুত্বপূর্ণ মামলার আপিল এই বেঞ্চে শুনানি হবে। এই বেঞ্চ শুধু এ ধরনের মামলার আপিল নিষ্পত্তির জন্যই নিবেদিত থাকবে।
অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

সম্পর্কিত সংবাদ
আজকের নামাজের সময়সূচি
Loading date...
Detecting location...
জোহর
বেলা
--:--
আসর
বিকেল
--:--
মাগরিব
সন্ধ্যা
--:--
ইশা
রাত
--:--
ফজর
ভোর
--:--
আজ সূর্যাস্ত - --:--
আগামীকাল সূর্যোদয় - --:--
Loading next prayer...

রাশিফল দেখুন এক ক্লিকে

কোনো সক্রিয় ভোট নেই।

Times News 24
Total Visitors
Today: