ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৬০
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিপাইনের সেন্ট্রাল ভিসায়াস অঞ্চলে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ৬০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সেবু দ্বীপের বিভিন্ন হাসপাতাল আহত রোগীতে উপচে পড়েছে। গুরুতর আহতদের ভিড়ে চিকিৎসক ও নার্সরা হাসপাতালের বাইরেও জরুরি চিকিৎসা সেবা দিচ্ছেন। প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়াত্রো ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, আহতদের সংখ্যা ক্রমেই বাড়ছে।
প্রাদেশিক উদ্ধার কর্মকর্তা উইলসন রামোস জানান, বহু মানুষ ধসে পড়া ভবনের নিচে আটকা থাকতে পারেন। অন্ধকার আর আফটারশকের কারণে রাতভর উদ্ধার কাজ ব্যাহত হয়েছে।
আরও পড়ুন
ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী
প্রথমে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি। সংস্থাটি জানায়, সমুদ্রপৃষ্ঠে সামান্য পরিবর্তন হলেও তাতে বড় কোনো প্রভাব নেই।
স্থানীয় গণমাধ্যম বলছে, সেবু ছাড়াও বোগো ও সান রেমিজিওসহ একাধিক শহর ও পৌরসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সান রেমিজিও পৌরসভার একটি ক্রীড়া কমপ্লেক্সে ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা রয়েছেন বলে জানা গেছে।
সিভিল ডিফেন্স অফিসের ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর রাফায়েলিতো আলেজান্দ্রো জানিয়েছেন, এখন পর্যন্ত ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।