মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তাদের আগামী সপ্তাহে ভার্জিনিয়ায় এক বিরল বৈঠকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এ বৈঠকে অংশ নেবেন জেনারেল ও অ্যাডমিরাল পর্যায়ের শত শত কর্মকর্তা, যাদের অনেকেই হাজার হাজার সেনা এবং বিদেশি ঘাঁটির দায়িত্বে আছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বিষয়টি নিশ্চিত করেন। তবে বৈঠকের নির্দিষ্ট উদ্দেশ্য বা আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি। সাধারণত এত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সময়সূচি অনেক আগে থেকেই নির্ধারিত থাকে, তাই এই হঠাৎ বৈঠককে অনেকেই গুরুত্বপূর্ণ মনে করছেন।
পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ আগামী সপ্তাহের শুরুতেই শীর্ষ সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। তবে তিনি ভাষণের বিষয়বস্তু সম্পর্কে কোনো বিস্তারিত জানাননি।
বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকের প্রশংসা করে বলেন,
আরও পড়ুন
ইরানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা বিধ্বংসী বিমান হামলা
“আমি এটা পছন্দ করি। দারুণ একটা সিদ্ধান্ত। জেনারেল এবং অ্যাডমিরালদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুক—এটাই চাই।”

















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।