শিরোনাম LIVE
১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক আগামীতে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তোলা হবে নীলফামারীতে ট্রেনের ছাদ থেকে পড়ে স্কুল শিক্ষার্থী আহত

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন নায়িকা

শেয়ার
আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন নায়িকা
ছবি: সংগৃহীত

বয়স যেন কেবলই একটি সংখ্যা—ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমাকে দেখলে এমনটাই মনে হয়। সময়ের সঙ্গে সৌন্দর্য, ব্যক্তিত্ব ও অভিনয়গুণে নিজেকে আরও উজ্জ্বল করে তুলেছেন তিনি। আজ শনিবার (১১ জুলাই) এই জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন পূর্ণিমা। সেই হিসেবে ৪৪ বছর পূর্ণ করে ৪৫ বছরে পা রাখলেন এই নায়িকা।
মাত্র ১৫ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন পূর্ণিমা। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় চিত্রনায়ক রিয়াজের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করে ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি।

প্রায় ২৮ বছরের অভিনয়জীবনে ৮০টি সিনেমায় অভিনয় করেছেন পূর্ণিমা। ২০০৩ সালে মুক্তি পাওয়া ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘মনের মাঝে তুমি’ সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ক্যারিয়ারে সবচেয়ে বেশি, প্রায় ২৫টি সিনেমায় রিয়াজের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এ ছাড়া মান্না, শাকিব খান, ফেরদৌস, আমিন খান, রুবেল, কাজী মারুফ এবং আরিফিন শুভসহ দেশের শীর্ষ নায়কদের বিপরীতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি সাহিত্যনির্ভর সিনেমাতেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন পূর্ণিমা। ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবেও দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি।

আরও পড়ুন চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বিনোদন · ১৯.০৮.২০২৬

সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়ার অসাধারণ সক্ষমতা, মিষ্টি হাসি এবং অনন্য ব্যক্তিত্বের কারণে এখনও দর্শকদের কাছে সমান জনপ্রিয় পূর্ণিমা। জন্মদিনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও অসংখ্য ভক্ত-অনুরাগীর শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন ঢালিউডের এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
RU
লেখক সম্পর্কে RAZU UDDIN বিশেষ প্রতিনিধি - সুবর্ণচর · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবর‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’—পরীমনির প্রশ্নে নতুন বিতর্ক

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

বিনোদন থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —