স্টাফ রিপোর্টার:
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজকে নিয়ে গঠিত প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ আইনের দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করেছেন এসব কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে রাজধানীর শিক্ষা ভবনের মোড়ে অবস্থান নেন শতাধিক শিক্ষার্থী।
দুপুরে তারা চার দফা দাবি তুলে ধরে ঘোষণা দেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। বিক্ষোভে সাত কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। কলেজগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
আরও পড়ুন
ফরিদপুরে এ কে আজাদের গাড়িবহরে হামলার অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা
সকাল থেকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা ভবনে আসে। পরে পর্যায়ক্রমে বাকি পাঁচ কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন। এতে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের ব্যারিকেড বসানো হয় সচিবালয়মুখী সড়কে।
অবস্থান কর্মসূচিতে নারী শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশ নেন। তারা স্লোগান দেন ‘অধ্যাদেশ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না চলবে না’।
প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ সাত কলেজকে একীভূত করে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। ইউজিসি প্রস্তাবিত নাম দেয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। শিক্ষার্থীরা বলছেন, শিক্ষা নিয়ে অনিশ্চয়তা ও দেরিতে ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে এ অবস্থায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা।

















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।