মোঃ ইব্রাহিম আলী, জেলা প্রতিনিধি,ফরিদপুর
ফরিদপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা বোয়ালমারী। বোয়ালমারী কলেজ ১৯৬৬সালে প্রতিষ্ঠা করা হয় এবং উক্ত কলেজটি ১৯৮৮ সালে জাতীয়করণ হয়। বোয়ালমারী সরকারি ডিগ্রী কলেজ থেকে পাশ করে অনেক রাজনীতিবীদ,সরকারি কর্মকতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবকসহ অনেক গুণীজন হয়েছেন।
কিন্তু বোয়ালমারী সরকারি ডিগ্রী কলেজ এখন পর্যন্ত অনার্স শাখা চালু হয়নি। বোয়ালমারী সরকারি ডিগ্রী কলেজকে অনার্স শাখায় উন্নতিকরণের দাবিতে মানববন্ধন করেছে বোয়ালমারী উপজেলা ছাত্রদল,পৌরসভা ছাত্রদল,কলেজ শাখা ছাত্রদল। এসময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সভাপতি শেখ আনিসুরজামান তপু, উপজেলা ছাত্রদল নেতা আমিনুর, কলেজ ছাত্রদলের সভাপতি, সাদমান পাপ্পু,সিনিয়র সহ-সভাপতি, শিহাব শেখ, কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক সম্রাট, প্রচার সম্পাদক ফয়সাল,ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দসহ কলেজের শিক্ষার্থীবৃন্দ।
বোয়ালমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ আনিসুরজামান তপু জানান,বোয়ালমারী সরকারি ডিগ্রী কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। এই কলেজ এখন পর্যন্ত অবহেলিত থাকায় দুঃখ প্রকাশ করেন এবং সকলের উদেশ্যে বলেন, বোয়ালমারী সরকারি ডিগ্রী কলেজকে অনার্স শাখায় উন্নতিকরণের জন্য শিক্ষক এবং শিক্ষার্থীদের পাশে সবসময় থাকবো।
আরও পড়ুন
শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত: শিক্ষা ব্যবস্থা ধসের আশঙ্কা? সমস্যা সমাধানে ভূমিকা সরকারের ভূমিকা কতোটুকু ?
উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা আমিনুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার প্রতি দাবি জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে বোয়ালমারী সরকারি ডিগ্রী কলেজকে অনার্স শাখায় উন্নতিকরণের মাধ্যমে বোয়ালমারী উপজেলা বাসীকে উপকৃত করুন।

















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।