এই পরিস্থিতি মোকাবিলায় ২০২১-২২ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই অর্থে জেলার ৯টি উপজেলায় বসানো হয় ৩৩টি লাইটিং অ্যারেস্টার বা বজ্র নিরোধক যন্ত্র। তবে সরেজমিনে অনুসন্ধানে দেখা গেছে, এসব যন্ত্র বসানো হয়েছে উপজেলা অফিস, সরকারি কার্যালয়, এমনকি সাবেক এমপি আব্দুল মজিদ খানের বাড়ির সামনেও। কিন্তু হাওর এলাকাগুলো যেখানে বেশি মৃত্যু হয়, সেখানে একটি যন্ত্রও বসানো হয়নি।
বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামের বাসিন্দা আব্দুল মতিন বলেন, “সাবেক এমপি মজিদ খান তার বাড়ির সামনে যন্ত্র বসিয়েছেন নিজে বাঁচার জন্য। আর হাওরে মানুষ বজ্রপাতে মরে। কী লাভ হলো, এখন তিনি নিজেই কারাগারে আছেন।”
একই গ্রামের আব্দুল মোতালিব বলেন, “আমার বাড়ির পাশেই যন্ত্র, কিন্তু ক’দিন আগেই আমার বাড়িতে বজ্রপাত হলো। তাহলে এই যন্ত্র দিয়ে কী হলো? কোনোদিন তো বাতিও জ্বলতে দেখিনি।”
সরকারি তথ্যমতে, এই যন্ত্রগুলো ১০৭ মিটার পর্যন্ত অঞ্চল কভার করতে পারে। তবে বাস্তবে এই দাবি নিয়ে উঠেছে প্রশ্ন। হবিগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আজাদুর রহমান বলেন, “আমি এখানে যোগদানের আগেই যন্ত্রগুলো বসানো হয়েছে। এই যন্ত্রগুলো ঠিকভাবে কাজ করে কি না, আমরা জানি না। যে কোম্পানি বসিয়েছে, তারা ফোন ধরেন না।” তিনি আরও বলেন, “হাওরে স্থাপন করলে এগুলোর রক্ষণাবেক্ষণ করা সম্ভব নয়। বরং সেখানে আশ্রয় কেন্দ্র করলে মানুষ বজ্রপাত থেকে বাঁচতে পারবে।”
আরও পড়ুন
ফরিদপুরে এ কে আজাদের গাড়িবহরে হামলার অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা
জানা গেছে, হবিগঞ্জ জেলায় হাওরের পরিমাণ ১,০৯৫ বর্গ কিলোমিটার। প্রতি বর্গ কিলোমিটারে যদি ২৮টি করে লাইটিং অ্যারেস্টার বসানো হয়, তাহলে দরকার হবে প্রায় ৩০ হাজার ৬৬০টি যন্ত্র। এতে খরচ হবে প্রায় ২ হাজার ১৪৬ কোটি টাকা। অথচ বসানো হয়েছে মাত্র ৩৩টি, যার বেশিরভাগই বসানো হয়েছে জনবসতি ও সরকারি ভবনের পাশে। আজমিরীগঞ্জ, বাহুবল, নবীগঞ্জ, লাখাইসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, যন্ত্রগুলোর অনেকগুলোতেই বাতি জ্বলছে না। স্থানীয়রাও জানেন না এগুলো চালু আছে কি না। বানিয়াচং উপজেলার একাধিক গ্রামবাসী জানান, যন্ত্র বসানোর পরও ওই এলাকায় বজ্রপাতে মৃত্যু হয়েছে।
হাওরাঞ্চলে মানুষের জীবনযাত্রা নিয়ে কাজ করা গবেষক তারেক খান বলেন, “বজ্রপাতে মানুষ বেশি মারা যাচ্ছে হাওরে। কিন্তু সেখানে একটা যন্ত্রও বসানো হয়নি। সব যন্ত্র বসানো হয়েছে এমপির বাড়ির পাশে, উপজেলা অফিসের পাশে। এটা আসলে যন্ত্র বসানোর নামে টাকা লুটপাট।”হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, “বজ্রপাত হয় মূলত বর্ষার শুরু ও শেষ দিকে। লাইটিং অ্যারেস্টার বসানো খুব ব্যয়বহুল এবং রক্ষণাবেক্ষণ কঠিন। এর পরিবর্তে তালগাছের মতো প্রাকৃতিক উপায় অনেক কার্যকর। এছাড়া জনসচেতনতা বাড়ানো জরুরি, যাতে মানুষ বজ্রপাতের সময় কোথায় নিরাপদ আশ্রয় নেবে সেটা জানে।”
পরিসংখ্যান বলছে, ২০২২ সালে ২২ জন, ২০২০ সালে ১৫ জন, ২০২১, ২০২৩ ও ২০২৪ সালে ১২ জন করে বজ্রপাতে মারা গেছেন। অথচ ২ কোটি টাকা ব্যয়ে বসানো যন্ত্রগুলো সম্পর্কে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ কেউই নিশ্চিত না, সেগুলো আদৌ কোনো কাজ করে কি না। অবস্থায় প্রশ্ন উঠেছেজীবন রক্ষার এই প্রকল্পে যন্ত্র কেনা হলো নাকি আরও একবার জনগণের টাকায় ফায়দা লুটল একটি মহল?

















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।