শিরোনাম LIVE
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক

ফরিদপুরে এ কে আজাদের গাড়িবহরে হামলার অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা

শেয়ার
ফরিদপুরে এ কে আজাদের গাড়িবহরে হামলার অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা

ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের গণসংযোগ চলাকালে তার গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৯ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় বহরের অন্তত দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণসংযোগে অংশ নিতে বাজারে গেলে এ কে আজাদের সঙ্গে স্থানীয় লোকজনের শুভেচ্ছা বিনিময়ের সময় ফরিদপুর সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক লুৎফর রহমান ও কৃষ্ণনগর ইউনিয়নের সভাপতি নান্নু মোল্লার নেতৃত্বে একটি মিছিল সেখানে আসে। মিছিলকারীরা স্বৈরাচারবিরোধী স্লোগান দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

পরে পুলিশ প্রহরায় আজাদের গাড়িবহর এলাকা ত্যাগ করে। তবে বহরের শেষদিকে থাকা দুটি গাড়িতে আখ ও লাঠি দিয়ে হামলা চালানো হয়। একটি গাড়ি আজাদের বহরের এবং অন্যটি আইনশৃঙ্খলা বাহিনীর বলে পুলিশ জানিয়েছে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, “পরমানন্দপুরে যুবদলের কোনো কমিটি নেই, আমাদের কেউ জড়িত নয়।” এ কে আজাদ বলেন, “এ ধরনের রাজনৈতিক সহিংসতা ফরিদপুরে আগে কখনো ঘটেনি। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। বিষয়টি নিয়ে মামলা করা হবে।”
আরও পড়ুন কাদিরদী বাজারে আগুনে পুড়ে প্রায় ২কোটি টাকার ক্ষতি সারাদেশ · ১৯.১০.২০২৫

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি: ইনডিপেনডেন্ট

বিজ্ঞাপন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪
পরবর্তী খবরকিশোর গ্যাং: অপরাধের নতুন মুখ, বিপদের নতুন নাম

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

সারাদেশ থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —