কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস কামরা (চেম্বার) থেকে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন, মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র চুরি হয়েছে। রোববার (১২ অক্টোবর) আদালত চলাকালীন সময় এ ঘটনা ঘটে।
চুরি যাওয়া মোবাইলের মধ্যে একটি আইফোন ১৪ ও অপরটি ভিভো-১২। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। তিনি বলেন, “বিচারক নিয়মিত মোবাইল ও মানিব্যাগ খাস কামরায় রাখেন। রোববারও তাই করেছিলেন। অজ্ঞাত চোর দরজা খুলে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। এটি অত্যন্ত উদ্বেগজনক।”
আরও পড়ুন
ফরিদপুরে এ কে আজাদের গাড়িবহরে হামলার অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা
এদিকে, কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুখ হোসেন জানান, “চুরির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। চুরি যাওয়া মোবাইল ও অন্যান্য জিনিসপত্র উদ্ধারে পুলিশ কাজ করছে।”
















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।