দেশের ১৩তম সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া
অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বগুড়া। জেলা প্রশাসক হোসনা আফরোজা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বগুড়াকে সিটি কর্পোরেশন করার প্রস্তাব তুলে ধরা হয়েছে এবং নাগরিকদের মতামত ও আপত্তি জানানোর আহ্বান জানানো হয়েছে।
গত ১০ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের মৌজা নিয়ে নতুন সিটি কর্পোরেশন গঠনের ঘোষণা আসে।
-
নাগরিকরা ৩০ দিনের মধ্যে মতামত বা আপত্তি জানাতে পারবেন।
-
এরপর অতিরিক্ত ১৫ দিন সময় নিয়ে আপত্তি নিষ্পত্তি করা হবে।
-
সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে জেলা প্রশাসন বিস্তারিত প্রতিবেদন তৈরি করে মন্ত্রণালয়ে পাঠাবে।
আরও পড়ুন
বিদেশি বিনিয়োগ বাড়াতে জাইকা-মিডার যৌথ সেমিনার অনুষ্ঠিত
প্রতিষ্ঠা: ১৮৭৬ সাল
-
১৯৮১ সালে ‘ক’ শ্রেণীর মর্যাদা পায়
-
আয়তন: শুরুতে ১৪.৭৬ বর্গকিলোমিটার → ২০০৪ সালে বৃদ্ধি পেয়ে ৬৯.৫৬ বর্গকিলোমিটার
-
বর্তমান আয়তন: প্রায় ৭০ বর্গকিলোমিটার (ন্যূনতম ২৫ বর্গকিলোমিটারের শর্ত পূরণ করেছে)
-
জনসংখ্যা: প্রায় ১০ লাখ
মোট সড়কের দৈর্ঘ্য: ১,৩৪০ কিলোমিটার
-
পাকা রাস্তা: ৪৫০ কিমি
-
কাঁচা রাস্তা: ২৮৬.৬৮ কিমি (বেশিরভাগ নতুন বর্ধিত এলাকায়)
















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।