শহীদ তাজউদ্দীন স্মৃতি পার্ক অবৈধভাবে হস্তান্তরের অভিযোগ, ডিএনসিসিকে লিগ্যাল নোটিশ পাঠালেন পরিবেশবাদীরা
রাজধানীর গুলশানে শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক (পূর্বের গুলশান সেন্ট্রাল পার্ক) অবৈধভাবে গুলশান ইয়ুথ ক্লাবের কাছে হস্তান্তরের অভিযোগ তুলেছেন পরিবেশবাদীরা। তাদের দাবি, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এ পদক্ষেপের মাধ্যমে সুপ্রিম কোর্টের তিনটি রিটের নির্দেশনা অমান্য করেছে।
আদালতের নির্দেশনা অমান্য করে ডিএনসিসি ও গুলশান ইয়ুথ ক্লাব চুক্তি সম্পাদন করেছে।
-
এ চুক্তি মাঠ, পার্ক, জলাধার আইন ২০০০, রাজউক ও সিটি করপোরেশনের পূর্ববর্তী চুক্তি, এবং সিটি করপোরেশন আইন ২০০৯ এর ধারা ৮০ (১)(গ) লঙ্ঘন করেছে।
-
সরকারি সম্পত্তি একটি বেসরকারি ক্লাবের হাতে তুলে দিয়ে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে।
-
এ ধরনের চুক্তি দুর্নীতি দমন আইনের তফসিলভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হবে।
পরিবেশবাদীরা অভিযোগ করেন, পার্কের সাধারণ নাগরিকদের প্রবেশ ও ব্যবহারের সুযোগ বন্ধ করে খেলাধুলার জন্য ভাড়া আদায় করা হচ্ছে। এ প্রেক্ষিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নিশাত মাহমুদের মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
আরও পড়ুন
বিদেশি বিনিয়োগ বাড়াতে জাইকা-মিডার যৌথ সেমিনার অনুষ্ঠিত
নোটিশ দিয়েছেন—
-
সংবিধান রিফর্ম কমিশনের সদস্য ফিরোজ আহমেদ
-
সিএলপিএ’র সেক্রেটারি ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহবুবুল আলম
-
নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মাহমুদ খান
-
পরিবেশকর্মী আমিরুল রাজিব
-
তেঁতুল তলা মাঠ রক্ষা কমিটির সমন্বয়কারী সৈয়দা রত্না
নোটিশের প্রাপকরা হলেন—ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিজাউল ইসলাম ও গুলশান ইয়ুথ ক্লাবের ড. ওয়াহিদুজ্জামান।















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।