২৪ ঘণ্টার ব্যবধানে দেশের স্বর্ণবাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। ফলে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে মূল্যবান এই ধাতুটি। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে নতুন মূল্য কার্যকর হবে। সর্বোচ্চ মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৬ হাজার ৯০৬ টাকা। নতুন দামে প্রতি ভরি সোনার মূল্য দাঁড়াচ্ছে ২ লাখ ৯ হাজার ১০১ টাকা।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দামের ঊর্ধ্বগতির কারণে এই সমন্বয় করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি এবং দেশে তেজাবী সোনার মূল্যের ঊর্ধ্বগতি—দুটি কারণেই নতুন মূল্য নির্ধারণ জরুরি হয়ে পড়েছিল।
এর আগে মঙ্গলবারও (৭ অক্টোবর) সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়ে বুধবার থেকে তা কার্যকর করা হয়। তখন ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা। নতুন দামের ফলে ২৪ ঘণ্টার মধ্যে আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হলো।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী,
-
২২ ক্যারেট সোনা: ভরি প্রতি ২,০৯,১০১ টাকা
-
২১ ক্যারেট সোনা: ভরি প্রতি ২,০০,৩৩৭ টাকা
-
১৮ ক্যারেট সোনা: ভরি প্রতি ১,৭১,৬৭৭ টাকা
-
তেজাবি সোনা: ভরি প্রতি ১,৪৪,২৪৬ টাকা
আরও পড়ুন
সোনার দাম ভরিতে কমল ৩২৬৬ টাকা
তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়ছে স্থানীয় বাজারেও। তাছাড়া ডলারের দাম বৃদ্ধির প্রভাবেও আমদানি ব্যয় বেড়েছে। এতে সোনার বাজারে চাপ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, সোনার এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতাদের জন্য বাজারে এক ধরনের সংকট তৈরি করছে। একদিকে বিয়ের মৌসুম ঘনিয়ে আসছে, অন্যদিকে সোনার মূল্য ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে।
তবে বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশীয় বাজারেও তা দ্রুত সমন্বয় করা হবে।
















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।