শিরোনাম LIVE
ফেনীতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটুনি, পুলিশের গাড়িতে হামলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবার পাল্টাপাল্টি হামলা টুঙ্গিপাড়া থানা থেকে এখনো উড়ছে ধোঁয়া, পড়ে আছে পুলিশের পুড়ে যাওয়া গাড়ি সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত পোশাক শ্রমিকদের জন্য সুখবর বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড জলবায়ু সম্মেলন থেকে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা, পাওয়া যাবে কি শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে দিল্লি, পাঠিয়েছে ঢাকায় পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ
অন্যান্য শিল্প ও সংস্কৃতি

বনানী ক্লাবে আজ উদ্বোধন হচ্ছে আসিফ আকবরের কণ্ঠে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’

শেয়ার
বনানী ক্লাবে আজ উদ্বোধন হচ্ছে আসিফ আকবরের কণ্ঠে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’

বিনোদন প্রতিবেদক: চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি, দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যকে গানের সুরে সুরে বিশ্বমঞ্চে তুলে ধরতে নির্মিত হয়েছে ব্যতিক্রমধর্মী মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’। আজ বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর অভিজাত বনানী ক্লাবে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে।

উদ্বোধনী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। এছাড়া অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক এবং জনপ্রিয় সংগীতশিল্পীরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

লন্ডনপ্রবাসী ও ‘হৃদয়ে শ্রীমঙ্গল’-এর প্রধান নির্বাহী কায়েস আজিজ এই মিউজিক্যাল ডকুমেন্টারিটির মূল উদ্যোক্তা, গীতিকার ও সুরকার। নিজের জন্মভূমি শ্রীমঙ্গলের প্রতি গভীর ভালোবাসা থেকে এই সৃজনশীল প্রজেক্টের সূচনা করেছেন জানিয়ে তিনি বলেন, "আমার কথায় ও সুরে নির্মিত এই বিশেষ গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর এবং লন্ডনপ্রবাসী জনপ্রিয় কণ্ঠশিল্পী রুবায়েত জাহান। আসিফ আকবর ভাইয়ের মতো বড় মাপের শিল্পী আমার জন্মস্থানকে নিয়ে গান গেয়েছেন, এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি।"

অনবদ্য এই গানটির সংগীতায়োজন করেছেন প্রখ্যাত সংগীত পরিচালক রাজা কাশেফ। শ্রীমঙ্গলের চা বাগানসহ মনোমুগ্ধকর বিভিন্ন লোকেশনে এই মিউজিক্যাল ডকুমেন্টারিটির নান্দনিক চিত্রায়ন করেছেন তরুণ নির্মাতা সৈকত রেজা।

আরও পড়ুন জানুন বিশ্বজুড়ে নারীর আত্মবিশ্বাসের অনন্য প্রতীক কি অন্যান্য · ২৭.০৬.২০২৬

কায়েস আজিজ আরও জানান, দেশের গণ্ডি পেরিয়ে লন্ডনের ঐতিহ্যবাহী ‘হাউজ অব লর্ডস’-এ গানটি প্রচারের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। ‘রূপসী শ্রীমঙ্গল’-এর মাধ্যমে বিশ্বের দরবারে শ্রীমঙ্গলের পর্যটন শিল্প ও ঐতিহ্যকে তুলে ধরাই তার মূল লক্ষ্য। গানটি বিশ্বব্যাপী প্রকাশ ও ডিজিটাল প্রচারণার দায়িত্বে রয়েছে দেশের শীর্ষস্থানীয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন

বিজ্ঞাপন

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
MA
লেখক সম্পর্কে MD ANIS বিশেষ প্রতিনিধি (Special Correspondent) - ঢাকা · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরবাংলাদেশ-চীন বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

অন্যান্য থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —