নিজস্ব প্রতিবেদক | কালবিন্দু | ঢাকা | ২২ সেপ্টেম্বর ২০২৫
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে ‘সহকারী পরিচালক (এডি)’ (বেসামরিক) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট ২৫ জনকে এ পদে নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ২০ অক্টোবর ২০২৫ বিকেল ০৫টা পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগসংক্রান্ত তথ্য
-
প্রতিষ্ঠানের নাম: প্রতিরক্ষা মন্ত্রণালয়
-
পদের নাম: সহকারী পরিচালক (এডি) (বেসামরিক)
-
পদসংখ্যা: ২৫
-
গ্রেড: ৯ম গ্রেড (বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা)
-
চাকরির ধরন: অস্থায়ী
-
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
-
কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থান
-
বয়সসীমা: ২০ অক্টোবর ২০২৫ তারিখে ১৮-৩২ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
-
যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি/সমমান সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি; অথবা
-
দ্বিতীয় শ্রেণি/সমমান সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি; অথবা
-
চতুর্থ বর্ষ সমমান সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি।
আরও পড়ুন
১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা
আবেদন প্রক্রিয়া
-
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
-
আবেদন করার সময় প্রার্থীর ৩০০×৩০০ পিক্সেল আকারের ছবি ও ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে।
-
আবেদন ফি ২২৩ টাকা, যা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
-
আবেদন করার শেষ সময়: ২০ অক্টোবর ২০২৫ বিকেল ০৫টা।
-
অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৯ সেপ্টেম্বর ২০২৫

















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।