বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘প্রোগ্রাম অ্যান্ড ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট’ পদে লোক নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগসংক্রান্ত তথ্য
-
প্রতিষ্ঠানের নাম: ওয়েভ ফাউন্ডেশন
-
পদের নাম: প্রোগ্রাম অ্যান্ড ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট
-
পদসংখ্যা: নির্ধারিত নয়
-
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
-
অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর
-
বেতন: ২২,০০০-২৪,000 টাকা
-
চাকরির ধরন: ফুল টাইম
-
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
-
কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থান
দায়িত্বসমূহ
-
প্রকল্প ও উদ্যোগ বাস্তবায়ন, পরিকল্পনা ও মূল্যায়নে সহযোগিতা।
-
গবেষণা পরিচালনা, তথ্য সংগ্রহ ও রিপোর্ট প্রস্তুতে সহায়তা।
-
সভা, কর্মশালা ও ইভেন্ট আয়োজনে অংশগ্রহণ।
-
প্রকল্প-সংক্রান্ত ক্রয় প্রক্রিয়ায় সহায়তা।
-
আর্থিক নথি, চালান, রসিদ ও ব্যয় প্রতিবেদন পরিচালনা।
-
বাজেট বরাদ্দের বিপরীতে খরচ ট্র্যাক করা।
-
আর্থিক বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরি।
-
সংস্থার আর্থিক ও প্রশাসনিক নীতি অনুসরণ।
-
আর্থিক নিরীক্ষায় সহায়তা।
-
প্রশাসনিক কার্যক্রম ও ডকুমেন্ট সংরক্ষণে দায়িত্ব পালন।
আরও পড়ুন
১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ওয়েভ ফাউন্ডেশন ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৫।
সূত্র: বিডিজবস ডটকম


















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।