শিরোনাম LIVE
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক
অন্যান্য শিল্প ও সংস্কৃতি

এলিফ শাফাকের নতুন উপন্যাস ‘দেয়ার আর রিভার্স ইন দ্য স্কাই’র বাংলা অনুবাদ প্রকাশিত

শেয়ার
এলিফ শাফাকের নতুন উপন্যাস ‘দেয়ার আর রিভার্স ইন দ্য স্কাই’র বাংলা অনুবাদ প্রকাশিত

 তুরস্কের বিশ্বনন্দিত ও বুকার পুরস্কারের জন্য মনোনীত জনপ্রিয় কথাসাহিত্যিক এলিফ শাফাকের সর্বশেষ বহুল আলোচিত উপন্যাস ‘দেয়ার আর রিভার্স ইন দ্য স্কাই’-এর বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে। চমৎকার এই অনুবাদ বইটি বাজারে এনেছে দেশের খ্যাতনামা প্রকাশনী ‘ছায়া প্রকাশন’। উপন্যাসটি যৌথভাবে সাবলীল বাংলায় অনুবাদ করেছেন শেহজাদ আমান ও কামরুননাহার এ্যামি।

অনন্য কাব্যিক লেখনি ও শক্তিশালী জাদুকরী ভাষাশৈলীর বদৌলতে তুরস্কের লেখক এলিফ শাফাক দুনিয়াব্যাপী জনপ্রিয়তার পাশাপাশি বাংলাদেশের পাঠকদের কাছেও দারুণভাবে সমাদৃত ও ভালোবাসার এক নাম। এর আগে তাঁর রচিত ‘দ্য ফর্টি রুলস অব লাভ’, ‘দ্য বাস্টার্ড অব ইস্তাম্বুল’ কিংবা ‘থ্রি ডটার্স অব ইভ’ বইগুলো বিশ্বব্যাপী যেমন আলোড়ন তুলেছিল, ঠিক তেমনি এগুলোর বাংলা অনুবাদও এ দেশের বইপ্রেমীদের পছন্দের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে। নতুন প্রকাশিত এই অনুবাদ গ্রন্থটি অনুবাদক শেহজাদ আমানের ২৮তম এবং কামরুননাহার এ্যামির দ্বিতীয় অনুবাদ বই।

বিজ্ঞাপন

কী গল্প বলা হয়েছে এই উপন্যাসে? বইটির বিষয়বস্তু নিয়ে প্রকাশনী সূত্রে জানা যায়, এর উত্তর অল্প কথায় দেওয়া মুশকিল! এর গল্পটা যেমন প্রাচীন মেসোপোটেমিয়ার প্রতাপশালী রাজা আশুরবানিপালের কিংবা সেই মহাকাব্যিক চরিত্র গিলগামেশের; ঠিক তেমনি গল্পটা হয়তো ১৮ শতকের লন্ডনে জন্ম নেওয়া এক বিরল প্রতিভাবান চরিত্র আর্থারের।

আরও পড়ুন জানুন বিশ্বজুড়ে নারীর আত্মবিশ্বাসের অনন্য প্রতীক কি অন্যান্য · ২৭.০৬.২০২৬

একই সাথে এই উপন্যাসে ডানা মেলেছে তুরস্কের ইয়াজিদি সম্প্রদায়ের এক কিশোরী নারিন কিংবা আধুনিক লন্ডনে বসবাসরত কুর্দি বংশোদ্ভূত প্রখ্যাত পানিবিজ্ঞানী জালিখাহর জীবন সংগ্রাম। তবে সবচেয়ে চমৎকার বিষয় হলো, পুরো উপন্যাসের পরতে পরতে মিশে আছে টাইগ্রিস ও টেমস নদীর ইতিহাস। কিংবা গল্পটা হয়তো সুদূর অতীতের সেই ছোট্ট এক ফোঁটা পানির, যা বারবার প্রকৃতির অমোঘ নিয়মে ঝাঁপ দিয়েছে পৃথিবীর বুকে, আবার বাষ্প হয়ে আকাশে উড়ে গিয়ে মেঘ হয়ে ফের ঝরেছে বৃষ্টির ছন্দে, কখনো বা জমে গিয়ে রূপ নিয়েছে শুভ্র তুষারকণায়। মহাকাব্যিক এই উপন্যাসের গভীর গল্পটা আসলে কার, নাকি সবার— তা কেবল বইটির পাঠকরাই পড়ার পর নিজের হৃদয় দিয়ে অনুভব করতে পারবেন।

বিজ্ঞাপন

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
MA
লেখক সম্পর্কে MD ANIS বিশেষ প্রতিনিধি (Special Correspondent) - ঢাকা · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরফরিদপুরে পল্লীকবি জসীমউদ্‌দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত, সমাধিতে শ্রদ্ধা

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

অন্যান্য থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —