শিরোনাম LIVE
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক
অন্যান্য শিল্প ও সংস্কৃতি

সমাজকে সুস্থ রাখতে ও যুবসমাজকে সঠিক পথে চালাতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক

শেয়ার
সমাজকে সুস্থ রাখতে ও যুবসমাজকে সঠিক পথে চালাতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক

 সমাজকে সুস্থ, সুন্দর ও অনাবিল রাখতে এবং বর্তমান যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

গত বুধবার (২৯ এপ্রিল) বিকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘আন্তর্জাতিক নৃত্য দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সম্মাননা প্রদান ও নৃত্যানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম বলেন, "একটি আদর্শ জাতি গঠনে যেমন শিক্ষার প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি সমাজ ও শরীরকে সুস্থ রাখতে নিয়মিত সাংস্কৃতিক চর্চাও অপরিহার্য।" তিনি বিশেষভাবে তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

মোবাইল ফোনের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রযুক্তির অপব্যবহার এবং মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের কারণে বর্তমান প্রজন্ম অনেকটাই সুস্থ সাংস্কৃতিক চর্চা থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের ছাত্র-ছাত্রী ও কিশোর-কিশোরীরা এখন একটি মোবাইল স্ক্রিনের চারদেয়ালে বন্দি হয়ে পড়েছে। সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নৃত্য আজ সমাজে অনেকটাই ক্ষয়িষ্ণু অবস্থায় রয়েছে, যা কোনোভাবেই শুভ লক্ষণ নয়।

আরও পড়ুন জানুন বিশ্বজুড়ে নারীর আত্মবিশ্বাসের অনন্য প্রতীক কি অন্যান্য · ২৭.০৬.২০২৬

তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে, যেখানে নৃত্য ও গানসহ নানা বিষয়ে নিয়মতান্ত্রিক প্রশিক্ষণ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই এসব সাংস্কৃতিক কেন্দ্রকে আরও উন্নত করা এবং তরুণদের মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করতে করপোরেশন কাজ করে যাচ্ছে। পাশাপাশি সেখানকার শিক্ষক-শিক্ষিকাদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

মাদকের ভয়াবহতা প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, যদি কোনো তরুণ বা কিশোর নিয়মিত নৃত্য, গান কিংবা খেলাধুলার সাথে যুক্ত থাকে, তাহলে মাদক তাকে কখনোই গ্রাস করতে পারবে না। তাই শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনায় সন্তানদের সীমাবদ্ধ না রেখে, তাদের ভেতরকার সুপ্ত প্রতিভা বিকাশে সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সদস্য অধ্যাপক ড. নিগার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নৃত্যশিল্পী আমানুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোমা মুমতা এবং বিশিষ্ট নৃত্য পরিচালক মুনমুন আহমেদ।

বিজ্ঞাপন

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
MA
লেখক সম্পর্কে MD ANIS বিশেষ প্রতিনিধি (Special Correspondent) - ঢাকা · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরশিল্পকলায় আজ প্রদর্শিত হবে উকিল মুন্সীর জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

অন্যান্য থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —