শিরোনাম LIVE
বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড জলবায়ু সম্মেলন থেকে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা, পাওয়া যাবে কি শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে দিল্লি, পাঠিয়েছে ঢাকায় পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল

শেয়ার
গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল

স্টাফ রিপোর্টার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অঞ্চলটি থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। শুক্রবার থেকে ‘ইয়েলো লাইন’ সীমান্ত ক্রসিং দিয়ে সৈন্য ফেরত নেওয়া হচ্ছে বলে জানায় তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু।

শনিবার পর্যন্ত গাজার সিটির শেজাইয়া, আল তুফাহ, জেইতুন এলাকা এবং দক্ষিণের খান ইউনিসের পূর্ব ও দক্ষিণাংশ থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, পর্যায়ক্রমে গাজার অন্যান্য অঞ্চল থেকেও সেনা প্রত্যাহার করা হবে।

বিজ্ঞাপন

সেনা প্রত্যাহারের পর নিজ ভূমিতে ফিরতে শুরু করেছে গাজার হাজারো ফিলিস্তিনি। যানবাহনের সংকট এবং জ্বালানি ঘাটতির কারণে অধিকাংশ মানুষ হেঁটেই ফিরছেন। দক্ষিণ গাজার অস্থায়ী আশ্রয়কেন্দ্র থেকে উত্তর গাজা এবং মধ্যাঞ্চলীয় শহরগুলোর বাসিন্দারা ফিরছেন সমুদ্রপাড়ের আল রশিদ স্ট্রিট ও সালাহ আল দীন রোড দিয়ে।

গাজার সরকারি মিডিয়া দপ্তরের তথ্যমতে, ইসরায়েলি অভিযানে গাজার ৯০ শতাংশ ভবন সম্পূর্ণ ধ্বংস এবং বাকি ১০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয় কেন্দ্রে থাকা বহু মানুষ এখন ধ্বংসস্তূপে ফিরে গিয়ে তাঁবুতে বাস করছেন।

আরও পড়ুন ৮০ বার ‘যুদ্ধবিরতি’ নাটক: গাজায় আবারও ইসরায়েলি পৈশাচিক হামলা আন্তর্জাতিক · ২১.১০.২০২৫

গাজাজুড়ে এখন চলছে ৫ হাজার উদ্ধার ও সহায়তা মিশন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ থেকে মৃতদেহ উদ্ধারে এবং খাদ্য, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রমে নিয়োজিত।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধে গাজায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার আহত হয়েছেন। ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল।

বিজ্ঞাপন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪
পরবর্তী খবরসুদানের দারফুরে আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলা, নিহত ৬০ এর বেশি!

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —