শিরোনাম LIVE
পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে
খেলাধুলা ফুটবল

১৮ বছর পর আবারও ফাইনালে আর্জেন্টিনা! মেসির সতীর্থই করলেন তা সম্ভব

শেয়ার
১৮ বছর পর আবারও ফাইনালে আর্জেন্টিনা! মেসির সতীর্থই করলেন তা সম্ভব

৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ সালে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এবার দেশটির অনূর্ধ্ব-২০ ফুটবল দল ১৮ বছরের অপেক্ষার অবসানের খুব কাছে চলে গেল। চিলিতে আজ বাংলাদেশ সময় সকালে সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে যুবাদের বিশ্বকাপ ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

আর্জেন্টাইনদের জয়ের নায়ক লিওনেল মেসির ইন্টার মায়ামি সতীর্থ মাতেও সিলভেত্তি। ৭২ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড। বাংলাদেশ সময় আগামী সোমবার ভোরে সান্তিয়াগোতে ফাইনালে আফ্রিকান দল মরক্কোর মুখোমুখি হবে আর্জেন্টিনা।

দারুণ এক দলীয় প্রচেষ্টার ফসল ছিল সিলভেত্তির গোলটি। আর্জেন্টাইন অর্ধ থেকেই গড়ে ওঠা আক্রমণটি পূর্ণতা পায় সিলভেত্তির গোলে। নিজেদের অর্ধ থেকেই প্রায় ৩০-৪০ গজ দৌড়ে নিখুঁত এক পাস বাড়িয়েছিলেন বেনফিকায় খেলা উইঙ্গার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি। ডান পায়ের বুটের ডগার ছোঁয়ার বলটিকে জালে পাঠান সিলভেত্তি।

সিলভেত্তি গোল পেলেন নকআউট পর্বে আর্জেন্টিনার তিনটি ম্যাচেই। সেমিফাইনালের আগে দ্বিতীয় রাউন্ডে নাইজেরিয়া ও কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর বিপক্ষে ১টি করে গোল করেছেন সিলভেত্তি। টুর্নামেন্টে তাঁর গোল এই তিনটিই।

বিজ্ঞাপন

ম্যাচ শেষ হওয়ার পরপরই মেসির অভিনন্দন বার্তা পেয়েছেন সিলভেত্তিরা। ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘এবার ফাইনাল!!! সবাইকে অভিনন্দন, দারুণ।’

উত্তর দিতে দেরি করেননি সিলভেত্তি, বলেছেন, ‘লিও (মেসি) আমাকে ও দলকে যে শুভেচ্ছা জানিয়েছেন তাতে খুব সম্মানিত বোধ করছি। বড়রা সব সময়ই সমর্থন দিয়ে গেছেন, আমাদের কাছে এর গুরুত্ব অপরিসীম।’

২০০৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছিলেন মেসি। সিলভেত্তিরা কি পারবেন?
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাই সবচেয়ে সফল দল। সাতবার চ্যাম্পিয়ন হয়েছে। তবে সর্বশেষ ট্রফিটি আর্জেন্টাইন যুবারা জিতেছে সেই ২০০৭ সালে। এরপর এবারই প্রথম ফাইনালে উঠল দলটি। সপ্তম শিরোপা জয়ের পর সাতটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের পাঁচটিতে সুযোগ পাওয়া আর্জেন্টাইনরা সর্বোচ্চ কোয়ার্টার ফাইনালে উঠেছিল ২০১১ সালে।


বিজ্ঞাপন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪
পরবর্তী খবরদেশে ফেরা টাইগাররা, বিমানবন্দরে শুনতে হলো দুয়ো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

খেলাধুলা থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —