শিরোনাম LIVE
১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক আগামীতে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তোলা হবে নীলফামারীতে ট্রেনের ছাদ থেকে পড়ে স্কুল শিক্ষার্থী আহত
খেলাধুলা ফুটবল

রেকর্ড পেনাল্টি মিসের পর মেসির ওপর কি আস্থা হারাচ্ছেন কোচ?

শেয়ার
রেকর্ড পেনাল্টি মিসের পর মেসির ওপর কি আস্থা হারাচ্ছেন কোচ?

মিশরের বিপক্ষে গোল খাওয়ার কিছুক্ষণ পর আর্জেন্টিনাকে সমতায় রাখার সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু তার দুর্বল শট সহজেই রুখে দেন মিশরীয় গোলকিপার মোস্তফা শোবেইর। তাতে এক বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েন আর্জেন্টিনা অধিনায়ক।
চলতি বিশ্বকাপে এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। গোলবারের পাশ দিয়ে উড়িয়ে মারেন। বিশ্বকাপে নেওয়া মোট ৮টি পেনাল্টির মধ্যে ৪টিই মিস করেছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি আটটি পেনাল্টি নিয়ে রেকর্ড চতুর্থবার মিস করেন মেসি। এর মধ্যে চারটি গোল করেছেন তিনি, তিনটি গোলকিপার সেভ করেছেন এবং অন্যটি লক্ষ্যভ্রষ্ট হয় গোলবারের পাশ দিয়ে মারার কারণে।
পেনাল্টি মিসের বিশ্ব রেকর্ড হয়ে গেল। তার এই ব্যর্থতায় কি মেসির ওপর আস্থা হারালেন কোচ লিওনেল স্কালোনি? সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগের সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ নিজের অবস্থান জানালেন, ‘সবার আগে, লিও পেনাল্টি নেবে, সে যদি চায়। পেনাল্টি নেওয়ার মতো সামর্থ্য আমাদের অন্য খেলোয়াড়দেরও আছে। কিন্তু সে যদি নিতে চায়, নেবে।’

স্কালোনি ইঙ্গিত দিয়েছেন যে, মেসির লিগ্যাসি ও সাম্প্রতিক দুর্দান্ত ফর্ম তাকে এই বিষয়ে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছে। তিনি আবারও আশ্বস্ত করলেন, সুযোগ তৈরির জন্য স্বাধীনভাবে পজিশন পাল্টানোর ক্ষমতা আছে ৩৯ বছর বয়সী ফরোয়ার্ডের। 

বিজ্ঞাপন

বিশ্বকাপে পেনাল্টি মিসের নতুন রেকর্ড মেসির

স্কালোনি বললেন, ‘সত্যি কথা হলো, আজকাল সে সাধারণত আরও বেশি মাঝমাঠে খেলে। কিন্তু আমাদের পুরো দল এবং বিশেষ করে যারা তার আশেপাশে খেলে তাকে কেন্দ্র করেই খেলে। এটা স্বাভাবিক। খেলার স্বাভাবিক গতিধারার মধ্যেই এটা ঘটেছে। দল বুঝতে পেরেছিল যে সে ওই দিক থেকে বিপদ তৈরি করছে। সে বিপরীত দিকে এমন পাস খুঁজে নিতে পারছিল যেখানে সতীর্থরা পৌঁছাতে পারত। আমার মনে হয়, বিষয়টা খুব স্পষ্ট হয়ে গিয়েছিল।’

আরও পড়ুন ফ্রান্সের উচিত আমাদের ভয় পাওয়া—এ মন্তব্যের ব্যাখ্যা দিলেন ইয়ামাল খেলাধুলা · ১৪.০৭.২০২৬

এই টুর্নামেন্টে মেসি ৪১০ মিনিট খেলে ১৫টি সুযোগ পেয়ে আটটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন। মিশরের বিপক্ষে প্রথম গোল বানিয়ে দেওয়ার পর নিজেও গোল করে দলকে সমতায় ফেরান। পেনাল্টিতে ভুগলেও তিনি গত দুটি বিশ্বকাপে ৩৬ সুযোগ তৈরি করে ১৫ গোল করেছেন এবং চারটি অ্যাসিস্ট। বয়স ৩৯ হলেও তার শরীরের ভাষায় কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন না কোচ।
স্কালোনি বললেন, ‘লিও অনেক দৌড়াতে পারে, যেমনটা সে সবসময় পারে। এমন নয় যে সে বেশি বা কম দৌড়াচ্ছে। পার্থক্য হলো এখন তার সবকিছুই অনেক বেশি সুনিশ্চিত। হয়তো অনেককে এটা অবাক করছে, যারা তাকে চেনে না, যারা ভাবে ৩৯ বছর বয়সে সে এই পর্যায়ে পারফর্ম করতে পারবে না। আমি অনেকবার বলেছি: সে যতদিন খেলতে চাইবে, ততদিন সেরা ফর্মে থাকবে। আমি এটা বিশ্বাস করি। আমি কোচ বলে নয়। তার যতদিন আকাঙ্ক্ষা থাকবে, সে সেরা থাকবে।’

বিজ্ঞাপন

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
RU
লেখক সম্পর্কে RAZU UDDIN বিশেষ প্রতিনিধি - সুবর্ণচর · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরএক টুকরো ঘাসের দাম ৫৫ হাজার! বিশ্বকাপ ফাইনালকে ঘিরে FIFA-এর চমক

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

খেলাধুলা থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —