এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু ব্যাটিং ব্যর্থতা, আত্মবিশ্বাসের অভাব এবং ধারাবাহিকতার ঘাটতিতে শেষ পর্যন্ত সেই স্বপ্ন ভেঙে গেছে। শুধু ফাইনালে উঠতে ব্যর্থতাই নয়, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জাও যোগ হলো মেহেদী হাসান মিরাজের দলের ঘাড়ে।
সব মিলিয়ে এক হতাশাজনক সফর শেষে আজ সকালে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। তবে বিমানবন্দরে ফেরাটা একদমই সুখকর ছিল না। হতাশ সমর্থকদের মুখোমুখি হয়ে বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন মোহাম্মদ নাঈম শেখ, তাসকিন আহমেদসহ জাতীয় দলের সদস্যরা। অনেকে সরাসরি ক্রিকেটারদের উদ্দেশে ক্ষোভ ঝাড়েন, এমনকি দুয়োও শোনা যায় বিমানবন্দরের ভেতরেই।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতলেও ওয়ানডেতে গুটিয়ে যায় সব আত্মবিশ্বাস। শেষ ম্যাচে ২৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯৩ রানে অলআউট হয় বাংলাদেশ, যা ছিল গত সাত বছরের মধ্যে তাদের সর্বনিম্ন স্কোর।
আরও পড়ুন
মিরপুরে স্পিনে ভরসা, দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
এখন সামনে নতুন চ্যালেঞ্জ। দেশে ফেরার মাত্র তিন দিনের ব্যবধানে শুরু হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ সিরিজ। শনিবার থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।