শিরোনাম LIVE
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক
খেলাধুলা ক্রিকেট

চূড়ান্ত ২০ দল, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল সংযুক্ত আরব আমিরাত

শেয়ার
চূড়ান্ত ২০ দল, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল সংযুক্ত আরব আমিরাত

অবশেষে পূর্ণ হলো ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের দলসংখ্যা। সর্বশেষ দল হিসেবে আসরের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। শনিবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে এশিয়া–প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বে জাপানকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে দলটি।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে জাপান ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১১৬ রান। জাপানের পক্ষে সবচেয়ে বেশি ২৯ রান করেন তাকুমি মেইদা। বোলিংয়ে দারুণ করেন আমিরাতের পেসার জুনাইদ সিদ্দিক ও জাহুর খান দুজনই নেন ৩টি করে উইকেট। সহজ টার্গেট তাড়া করতে নেমে ঝড়ো ব্যাটিং করেন ওপেনার মুহাম্মদ ওয়াসিম। ৪০ বলে ৬৩ রানের ইনিংসে আটটি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। তার ব্যাটে ভর করেই ১২.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আমিরাত।

বিজ্ঞাপন

এই জয়ে এশিয়া–প্যাসিফিক বাছাইয়ের সুপার সিক্সে পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে থাকা নিশ্চিত হয় আমিরাতের। ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে তারা, সমান পয়েন্টে শীর্ষে নেপাল ও তিনে ওমান। বাকি তিন দল কাতার, জাপান ও সামোয়ার ম্যাচ বাকি থাকলেও কারও পয়েন্ট ৪-এর বেশি না হওয়ায় এই তিন দলের বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে আজই।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারি–মার্চে, আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। স্বাগতিক দুই দল ছাড়াও ২০২৪ আসরের শীর্ষ সাত দল (ভারত ও শ্রীলঙ্কা বাদে) আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছিল।

আরও পড়ুন অস্ট্রেলিয়ার কৌতুকময় ভিডিও, ক্রিকেট বিশ্বে নতুন আলোচনার ঝড় খেলাধুলা · ১৫.১০.২০২৫

এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান। বাকি আসনগুলো পূরণ হয়েছে বিভিন্ন আঞ্চলিক বাছাই থেকে যেখানে সর্বশেষ দল হিসেবে নিজেদের নাম লেখালো সংযুক্ত আরব আমিরাত।

এবারের আসরে মোট ২০টি দল অংশ নেবে, যা টি–টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে।

বিজ্ঞাপন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪
পরবর্তী খবরবিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০, প্রতিপক্ষ মরক্কো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

খেলাধুলা থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —