শিরোনাম LIVE
সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত পোশাক শ্রমিকদের জন্য সুখবর বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড জলবায়ু সম্মেলন থেকে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা, পাওয়া যাবে কি শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে দিল্লি, পাঠিয়েছে ঢাকায় পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভাঙ্গায় আরাফাত রহমান কোকো ফুটবল স্মৃতি টুর্নামেন্টের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন নগরকান্দা উপজেলা

শেয়ার
ভাঙ্গায় আরাফাত রহমান কোকো ফুটবল স্মৃতি টুর্নামেন্টের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন নগরকান্দা উপজেলা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো ফুটবল স্মৃতি টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা। খেলায় মুখোমুখি হয় ভাঙ্গা উপজেলার চর মুগডুবা একাদশ ও নগরকান্দা উপজেলা দল। উত্তেজনাপূর্ণ ম্যাচে নগরকান্দা উপজেলা দল ২-১ গোলে জয়লাভ করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল ম্যাচটি দেখতে স্থানীয়সহ আশেপাশের উপজেলা থেকেও হাজারো দর্শক মাঠে ভিড় করেন। খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণ চলে। প্রথমার্ধে চর মুগডুবা দল একটি গোল করে এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে নগরকান্দা দল। তাদের পক্ষে আসে পরপর দুটি গোল, যা শেষ পর্যন্ত তাদের জয় নিশ্চিত করে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. এম. জিলানী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, "ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। এই ধরনের আয়োজন শুধু খেলাধুলাই নয়, সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" এ সময় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর -৪ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের  সাধারণ সম্পাদক, মোঃ শহিদুল ইসলাম খান বাবুল,ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম,ভাঙ্গা উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, ভাঙ্গা উপজেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বি এন পির সিনিয়র সহ - সভাপতি বীর মুক্তিযুদ্ধ হাবিবুর রহমান মুন্সী,ভাঙ্গা উপজেলা বি এন পির সহ -সভাপতি ওবায়দুল আলম সম্রাট, উপজেলা বি এন পির সহ - সভাপতি ওহিদুজ্জামান চৌধুরী,ভাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে শামীম, ভাঙ্গা উপজেলা বি এন পির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরাজ, উপজেলা বি এন পির প্রচার সম্পাদক মির্জা ইমরান হোসেন, উপজেলা বি এন পির দপ্তর সম্পাদক কুতুবউদ্দিন স্মরণ,সভাপতিত্ব করেন,ভাঙ্গা উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতির সভাপতি হাদিউজ্জামান খান রাজু,সঞ্চালনায় করেন, ভাঙ্গা উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতির সাধারণ সম্পাদক বাহাউদ্দিন জিতু, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, আরাফাত রহমান কোকো স্মৃতির দপ্তর সম্পাদক নাসির উদ্দিন মুকুল মোল্লা, লাইকুজ্জামান মিঠু, শেখ সেলিম,আরমান মোল্লা প্রমুখ। চ্যাম্পিয়ন দল নগরকান্দার হাতে নগদ এক লক্ষ টাকা ও একটি ট্রফি তুলে দেওয়া হয়। অপরদিকে রানার-আপ চর মুগডুবা দল পায় নগদ পঞ্চাশ হাজার টাকা ও ট্রফি। খেলাটি স্পন্সর করেন স্থানীয় প্রতিষ্ঠান আল-আমিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও নিয়মিতভাবে এই টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে।

আরও পড়ুন ফ্রান্সের উচিত আমাদের ভয় পাওয়া—এ মন্তব্যের ব্যাখ্যা দিলেন ইয়ামাল খেলাধুলা · ১৪.০৭.২০২৬

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়ানুরাগী মানুষ। তার স্মরণে এই টুর্নামেন্ট আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ।খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে শুভেচ্ছা বিনিময় করেন, যা মাঠে খেলার চেয়ে বড় এক বার্তা দেয় ক্রীড়া শুধু প্রতিযোগিতা নয়, এটি সম্প্রীতিরও প্রতীক।এমন আয়োজন এলাকার তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং নতুন প্রতিভা খুঁজে পেতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন ক্রীড়ামোদীরা।

বিজ্ঞাপন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪
পরবর্তী খবরআবারও ব্যাটিং বিপর্যয়: মিরপুরে ২০৭ রানে অলআউট বাংলাদেশ, জয় পেতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ২০৮

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

খেলাধুলা থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —