স্টাফ রিপোর্টার:
মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে বাংলাদেশিসহ ৬২ জন বিদেশি নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।
শনিবার সন্ধ্যা ৭টা থেকে শহরের দুটি এলাকায় চালানো এই অভিযানে স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস জানান, দুটি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়, যেখানে বিদেশি শ্রমিকরা অনুমতি ছাড়া কাজ করছিলেন বলে অভিযোগ ছিল।
অভিযানে ১৪৩ জনের পরিচয় যাচাই করে ৬২ জনকে আটক করা হয়। তাদের বয়স ৩ থেকে ৫০ বছরের মধ্যে। আটকদের মধ্যে রয়েছেন মিয়ানমারের ৩০, ইন্দোনেশিয়ার ৫, বাংলাদেশের ৩, ভারতের ২, নেপালের ১ ও শ্রীলঙ্কার ১ জন পুরুষ, এছাড়া মিয়ানমারের ১৪ নারী, ইন্দোনেশিয়ার ৩ ও ভিয়েতনামের ২ নারী এবং মিয়ানমারের একজন শিশু।
আরও পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৬ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের প্রস্তুতি
আটকদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া ও ভিসা অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। অভিযানে ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ইউনিটের সঙ্গে মালয়েশিয়া বর্ডার কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি এজেন্সির টিম অংশ নেয়।

















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।