শিরোনাম LIVE
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক

মালিবাগে জুয়েলারি দোকানে ৫০০ ভরি সোনা চুরি, বোরকা পরা দুই চোর সিসি ক্যামেরায় ধরা।

শেয়ার
মালিবাগে জুয়েলারি দোকানে ৫০০ ভরি সোনা চুরি, বোরকা পরা দুই চোর সিসি ক্যামেরায় ধরা।

রাজধানীতে একের পর এক স্বর্ণচুরির ঘটনার পর এবার মালিবাগে ঘটেছে ভয়াবহ একটি চুরির ঘটনা। যাত্রাবাড়ীর ঘটনার মাত্র তিন দিন পরেই মালিবাগের ফরচুন শপিংমলের ‘শম্পা জুয়েলার্স’ থেকে প্রায় ৫০০ ভরি সোনা ও নগদ অর্থ চুরি হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ৩টার দিকে চোরচক্রের সদস্যরা বোরকা পরে শপিংমলে প্রবেশ করে দোকানের শাটারের তালা কেটে সোনা লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে দোকান মালিক এসে দেখেন, পুরো দোকান ফাঁকা—গয়নাসহ নগদ অর্থ সব উধাও।

বিজ্ঞাপন

সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বোরকা পরিহিত দুই ব্যক্তি অত্যন্ত পরিকল্পিতভাবে দোকানের শাটার খুলে ভিতরে প্রবেশ করছে। কয়েক মিনিটের মধ্যেই তারা ব্যাগ ভর্তি করে সোনা নিয়ে পালিয়ে যায়।

দোকান মালিক অচিন্ত কুমার বিশ্বাস জানান, “দোকানে প্রায় ৪০০ ভরির মতো সোনার গয়না ছিল এবং আরও ১০০ ভরি বন্ধক রাখা সোনা ছিল। এছাড়া প্রায় ৪০ হাজার টাকার মতো নগদও ছিল। সব কিছুই চুরি হয়েছে।”

আরও পড়ুন পুরান ঢাকায় তাজিয়া মিছিলে ধারালো অস্ত্রের আঘাত জাতীয় · ২৭.০৬.২০২৬

তিনি আরও বলেন, “বুধবার রাতে স্বাভাবিক নিয়মে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ান ফোন করে জানায় দোকানে চুরি হয়েছে। এসে দেখি, সবকিছু উধাও।”

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, মার্কেটে রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন ছিল।

মালিবাগ থানার ওসি জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ভিডিওতে দেখা দুজন সন্দেহভাজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

এর আগে গত রোববার (৫ অক্টোবর) যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ পৌনে তিন লাখ টাকা চুরি হয়েছিল। সেই ঘটনার তদন্ত এখনো চলমান অবস্থায় মালিবাগে এই নতুন চুরির ঘটনা পুলিশকে আরও চাপে ফেলেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই ঘটনার ধরন ও সময় বিবেচনায় মনে করা হচ্ছে, এটি একটি সংগঠিত চোরচক্রের কাজ হতে পারে, যারা রাজধানীর স্বর্ণ ব্যবসায়ীদের লক্ষ্যবস্তু বানিয়ে ধারাবাহিকভাবে চুরি করছে।

এদিকে, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) উদ্বেগ প্রকাশ করে বলেছে, রাজধানীতে একের পর এক জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। সমিতির পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

চলতি বছরের মধ্যে এটি ঢাকা শহরে জুয়েলারি দোকান থেকে সংঘটিত অন্যতম বড় চুরির ঘটনা।

ট্যাগসমূহ:

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪
পরবর্তী খবরপার্বত্য চট্টগ্রামের সমস্যার নেপথ্যে ভারত : শান্তিচুক্তি সংস্কারের দাবি

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

জাতীয় থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —