শিরোনাম LIVE
ফেনীতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটুনি, পুলিশের গাড়িতে হামলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবার পাল্টাপাল্টি হামলা টুঙ্গিপাড়া থানা থেকে এখনো উড়ছে ধোঁয়া, পড়ে আছে পুলিশের পুড়ে যাওয়া গাড়ি সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত পোশাক শ্রমিকদের জন্য সুখবর বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড জলবায়ু সম্মেলন থেকে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা, পাওয়া যাবে কি শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে দিল্লি, পাঠিয়েছে ঢাকায় পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ

বিয়ে সেরেছেন টেইলর সুইফট-ট্রাভিস কেলসি

শেয়ার
বিয়ে সেরেছেন টেইলর সুইফট-ট্রাভিস কেলসি
ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পপসংগীতের বিশ্ব তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি। তারকাখচিত এই বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। শুক্রবার নিউইয়র্ক সিটিতে বিয়ে সম্পন্ন হওয়ার খবরটি বিবিসিকে নিশ্চিত করেছেন টেইলর সুইফটের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন।নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানকে অনেকেই ‘শতাব্দীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন’ বলে আখ্যা দিচ্ছেন। অনুষ্ঠান উপলক্ষে ম্যানহাটানের অন্যতম ব্যস্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়। হলিউডের বহু তারকা এতে উপস্থিত ছিলেন।

অভিনেতা হিউ গ্রান্ট ও জেসন সুডেইকিস, গায়ক বেনসন বুন এবং মডেল জিজি হাদিদের উপস্থিতি নজর কাড়ে।শুক্রবার সারা দিনই অগণিত ভক্ত ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে ভিড় করেন। কেউ টেইলর সুইফটের গান গেয়েছেন, কেউ তাঁর কনসার্টের স্মারক পোশাক পরে এসেছেন। আবার অনেকে অনুষ্ঠানের একঝলক দেখার আশায় মাচা ও স্ক্যাফোল্ডিংয়ে উঠে অপেক্ষা করেছেন।

বিজ্ঞাপন

মূল আয়োজনের আগে বৃহস্পতিবার একই ভেন্যুতে ছোট পরিসরে একটি অনুষ্ঠান হয়, যেখানে প্রায় ১০০ জন অতিথি উপস্থিত ছিলেন বলে জানা যায়। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া অনুমতিপত্রে ওই অনুষ্ঠানকে ‘প্রি-পার্টি’ হিসেবে উল্লেখ করা হয়েছিল।শুক্রবারের মূল অনুষ্ঠানের জন্য ভেন্যুর বাইরে আগের দিনের তুলনায় দ্বিগুণ বড় একটি তাঁবু তৈরি করা হয়। কালো কাচে ঢাকা একের পর এক এসইউভি গাড়ি সেই তাঁবুর ভেতর দিয়ে প্রবেশ করায় অতিথিরা গোপনীয়তা বজায় রেখে অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এ সময় মিডটাউন ম্যানহাটানের কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। অনুষ্ঠান ঘিরে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পর্দা ও অস্থায়ী প্যাভিলিয়নও স্থাপন করা হয়।

আরও পড়ুন মিমের প্রথম সম্মানী পাঁচ হাজার টাকা, এখন কত নেন বিনোদন · ০৪.১১.২০২৬

ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বিভিন্ন ডিজিটাল সাইনবোর্ডে বিশাল অক্ষরে ‘জাস্ট অ্যান্ড টি ম্যারিড’ লেখা প্রদর্শিত হয়।

বিজ্ঞাপন

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
RU
লেখক সম্পর্কে RAZU UDDIN বিশেষ প্রতিনিধি - সুবর্ণচর · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবর১০২ তলা ভবনের চূড়ায় উঠে ব্যানার প্রদর্শন করে বিয়ের প্রস্তাব, অতঃপর...

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

বিনোদন থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —