ঢাকা-বরিশাল মহাসড়কের রাকুদিয়া নতুন হাট এলাকায় শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় জীবন হারান ঝালকাঠীর সাইকেল আরোহী সাগর মোল্লা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সায়েদ আব্দুল্লাহ পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়।
নিহত সাগর মোল্লা ঝালকাঠী সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের বেশাইন খান গ্রামের বাসিন্দা। পিতার নাম সোহেল মোল্লা। তিনি স্থানীয় একটি কোম্পানিতে মার্কেটিং এস.আর. (সেলস রিপ্রেজেন্টেটিভ) হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো কাজে বের হওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ওই অংশে যানবাহনের দ্রুতগতি প্রতিদিনই বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করছে। একের পর এক দুর্ঘটনায় মানুষ মা-বাবা বা সন্তান হারাচ্ছেন।
আরও পড়ুন
বরিশাল-বাবুগঞ্জে মহাসড়কের পাশ থেকে মৃত দেহ উদ্ধার
স্থানীয়রা অভিযোগ করেছেন, সরকার এ মহাসড়কটি ছয় লেন করার পরিকল্পনা নিয়েও তা এখনও বাস্তবায়িত হয়নি। পদ্মা সেতু হওয়ার পর এই রাস্তা মানুষের জীবনধারণের জন্য আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।