শিরোনাম LIVE
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক

শেখ মোহাম্মদ রবিনকে বহিষ্কার করা হয়েছে।

শেয়ার
শেখ মোহাম্মদ রবিনকে বহিষ্কার করা হয়েছে।

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ মোহাম্মদ রবিনকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল মঙ্গলবার জেলা ছাত্রদলের দফতর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। 

ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম এ বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

স্থানীয় একাধিক বিএনপি ও যুবদল নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, শেখ রবিন দীর্ঘদিন ধরে অবৈধ বালু ব্যবসা, চাঁদাবাজি, চোরাচালান ও মাদক কারবারসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব কর্মকাণ্ডে তিনি দলীয় নাম ও পদবির অপব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে। তার এসব কার্যকলাপে স্থানীয় ছাত্রদল, যুবদল ও বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হন, যা সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করে। ফলে জেলা কমিটি তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।

জেলা ছাত্রদলের দায়িত্বশীল একজন নেতা নাম প্রকাশ না করে বলেন, দীর্ঘদিন ধরেই রবিন অবৈধ বালু ব্যবসা, চাঁদাবাজি, চোরাচালান ও মাদক কারবারসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাকে অনেকবার সংগঠনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। তবু তিনি নিজেকে শোধরাননি। এতে দলের বদনাম হচ্ছিল। ছাত্রদল আদর্শের চর্চা করে, তাই কারও অপকর্মের দায় নেবে না। সম্প্রতি নারীসংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ডের আরও একটি অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে। ফলে রবিনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। 

অপরদিকে বহিষ্কারের সিদ্ধান্ত জানার পর শেখ মোহাম্মদ রবিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি। তবে তার ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে এক স্ট্যাটাসে লিখেছেন, মিথ্যা তথ্যের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা। এই দলের জন্য জীবনের মূল্যবান সময় নষ্ট করেছিলাম, আজকে প্রতিদান পেয়েছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ।

প্রতিনিধি/ এজে

বিজ্ঞাপন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪
পরবর্তী খবরহাতিয়ায় টিসিবি ডিলার নিয়োগে তদন্তে গিয়ে হুমকির শিকার সমাজসেবা কর্মকর্তা

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

সারাদেশ থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —