শিরোনাম LIVE
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক

সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবক আটক

শেয়ার
সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবক আটক
ঢাকার সাভারে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে রাজধানীর তেজগাঁও থানার তেঁজকুনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মিঠু বিশ্বাস (৩৫), তিনি সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার দেবেন্দ্র বিশ্বাসের ছেলে। মামলায় আরও দুইজনের নাম রয়েছে — সোহেল রোজারিও (৩৭) ও বিপ্লব রোজারিও (৪০)। তাদের মধ্যে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ এবং মিঠু ও বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগী তরুণী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাভারের বিরুলিয়া ইউনিয়নে পরিবারের সঙ্গে বসবাস করেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আজ ভোরে অভিযান চালিয়ে মিঠুকে গ্রেপ্তার করেছে। পলাতক অন্য দুই আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় ওই শিক্ষার্থী প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফেরেন। বাসায় তালা দেখে তিনি পাশের দোকান থেকে চাবি নিয়ে ফেরার পথে তিন অভিযুক্তের মুখোমুখি হন। পরে তাঁরা ভয়ভীতি দেখিয়ে শিক্ষার্থীটিকে একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন এবং কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াহাব বলেন, “ভুক্তভোগী বৃহস্পতিবার রাতে তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।” এদিকে, আজ বিকেল চারটায় সাভার মডেল থানার সামনে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করেছে ঢাকা জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংগঠনটির তিন দফা দাবির মধ্যে রয়েছে— ১. আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ২. ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যাপ্ত লাইটিং, সিসিটিভি ও টহল বাড়ানো, ৩. সাভারে খুন-গুম ও ধর্ষণের ঘটনায় যৌথ বাহিনীর স্পেশাল সেল গঠন। ঢাকা জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মেহরাব সিফাত বলেন, “আমরা চাই, প্রতিদিনের খবরের পাতায় যেন আর ধর্ষণের মতো বর্বরোচিত ঘটনার সংবাদ না আসে। দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভুক্তভোগীরা দ্রুত ন্যায়বিচার পান।”
বিজ্ঞাপন

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪
পরবর্তী খবরফরিদপুরের বোয়ালমারীতে অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

সারাদেশ থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —