স্পোর্টস ডেস্ক | কালবিন্দু
তিন বছর আগে এই মাঠেই আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এবার ইতিহাস পাল্টে দিয়েছে টাইগাররা। জাকের আলী অনিকের নেতৃত্বে আফগানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ।
শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। আফগানদের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন সাইফ হাসান। তার ৩৮ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ১২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।
প্রতিটি ম্যাচেই প্রথমে বোলিং করে পরে রান তাড়া করে জয় পেয়েছে বাংলাদেশ—যা দলের আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
আফগানিস্তান: ১৪৩/৯, ২০ ওভার
(দারবিশ রাসুলি ৩২, সেদিকুল্লাহ অটল ২৮; সাইফউদ্দিন ৩-১৫)
আরও পড়ুন
টানা তিন জয়ে নকআউটে আর্জেন্টিনা
জবাবে ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পারভেজ হোসেন ইমন দ্রুত ফিরলেও (১৪), দ্বিতীয় উইকেটে তানজিদ ও সাইফের ৫৫ রানের জুটি দলকে মজবুত ভিত দেয়। এরপর সাইফ ব্যাটে আগুন ঝরিয়ে মাত্র ৩৮ বলে ৭ ছক্কা ও ২ চার মেরে অপরাজিত ৬৪ রান করেন।
শেষ দিকে নুরুল হাসান সোহান (৯ বলে ১০*) শান্তভাবে ইনিংস শেষ করেন। আহমদজাইয়ের বলে ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন সোহান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আফগান ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারান। সাইফউদ্দিনের নিখুঁত বোলিংয়ে (৩ ওভারে ৩ উইকেট, ১৫ রান) ভেঙে পড়ে তাদের মিডল অর্ডার। শেষ দিকে রাসুলি (৩২) ও মুজিব (২২*) কিছুটা লড়াই করলেও তা যথেষ্ট হয়নি।
এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে আফগানিস্তানকে।
















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।