শিরোনাম LIVE
ফেনীতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটুনি, পুলিশের গাড়িতে হামলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবার পাল্টাপাল্টি হামলা টুঙ্গিপাড়া থানা থেকে এখনো উড়ছে ধোঁয়া, পড়ে আছে পুলিশের পুড়ে যাওয়া গাড়ি সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত পোশাক শ্রমিকদের জন্য সুখবর বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড জলবায়ু সম্মেলন থেকে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা, পাওয়া যাবে কি শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে দিল্লি, পাঠিয়েছে ঢাকায় পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ
খেলাধুলা ফুটবল

পেলে–রোনালদোকে ছাড়ানো কেইনের সামনে এখন মেসি.

শেয়ার
পেলে–রোনালদোকে ছাড়ানো কেইনের সামনে এখন মেসি.
ছবি: সংগৃহীত

গোলের এই সংখ্যাটা হয়তো আরও বাড়বে। এরই মধ্যে হ্যারি কেইন এক মৌসুমে সর্বোচ্চ গোলের তালিকায় ছাড়িয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। সামনে শুধুই একজন—লিওনেল মেসি।

২০১১-১২ মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি এক মৌসুমে ৬৯ ম্যাচে করেছিলেন ৯১ গোল। সে হিসাবে কেইনের ইংল্যান্ড জাতীয় দল সতীর্থ অ্যান্থনি গর্ডন কথাটা খারাপ বলেননি।গতকাল রাতে বিশ্বকাপে শেষ ৩২ দলের রাউন্ডে ডিআর কঙ্গোর বিপক্ষে জয়ের পর কেইনের প্রশংসা করতে গিয়ে গর্ডন বলেছেন, ‘কেইন এমন এক মৌসুম কাটাচ্ছে, যা শুধু সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিই ছাড়িয়ে যেতে পেরেছেন। এ থেকেই বোঝা যায়, তিনি কতটা উঁচু স্তরের ফুটবল খেলছেন।’

বিজ্ঞাপন

কেইন অবশ্য কাল যা করেছেন, তাতে এমন প্রশংসাই প্রাপ্য। ডিআর কঙ্গোর বিপক্ষে শেষ ১৫ মিনিটে ২ গোল করে ইংল্যান্ডকে শেষ ষোলোতে তুলেছেন ইংলিশ অধিনায়ক। ৮৬ মিনিটে তাঁর করা জয়সূচক গোলটি তো ছিল অসাধারণ।

এই গোল নিয়ে গর্ডন বলেছেন, ‘কেইন শটটি নেওয়ার সঙ্গে সঙ্গেই আমি জানতাম এটি গোল হতে যাচ্ছে। আমি তখনই উদ্‌যাপন শুরু করে দিয়েছিলাম। এই স্তরের যেকোনো খেলোয়াড়ই বল টপ কর্নারে পাঠিয়ে ভালো গোল করতে পারেন। কিন্তু কেইন কাজটি নিয়মিত করেন, এটাই বড় বিষয়।’জোড়া গোলের পথে বিশ্বকাপে গোলসংখ্যায় পেলেকে ছাড়িয়ে গেছেন কেইন। পেলের ১২ গোল ছাপিয়ে ইংলিশ অধিনায়কের গোল ১৩টি। এবারের আসরেও যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও কেইন। আর্লিং হলান্ডের মতো তাঁর গোলও ৫টি। ৬টি করে নিয়ে শীর্ষে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।

আরও পড়ুন বিজ্ঞানীর নতুন আবিষ্কার: ভোজিনিয়ার নামে নাম পেল শামুক খেলাধুলা · ১১.০৭.২০২৬

চলতি মৌসুমে কেইনের ৭২ গোল এসেছে মাত্র ৬২ ম্যাচে। বায়ার্নের হয়ে গোল করেছেন ৬১টি, বাকি ১১টি ইংল্যান্ডের হয়ে। বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর ইংল্যান্ডের জার্সিতে কেইনের এমন ফর্ম—সব মিলিয়ে তাঁর ক্যারিয়ারের সেরা মৌসুমই এটি।

বিজ্ঞাপন

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
RU
লেখক সম্পর্কে RAZU UDDIN বিশেষ প্রতিনিধি - সুবর্ণচর · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরব্রাজিলের মুখোমুখি হওয়ার অপেক্ষায় নরওয়ে

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

খেলাধুলা থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —