মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সাগর থেকে মাছ ধরে ফেরার পথে প্রবাসীদের বহনকারী একটি গাড়ি মাছবাহী কনটেইনার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। সংঘর্ষের পরপরই গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আটজন প্রাণ হারান। এছাড়া আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করে দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় ও দূতাবাস সূত্রে জানা গেছে, নিহত আট বাংলাদেশির মধ্যে কয়েকজনের নাম নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—
আরও পড়ুন
ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা
এরা সবাই ওমানে মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন এবং একসঙ্গে বাস করতেন। দুর্ঘটনার সময় তারা মাছ বিক্রির কাজ শেষ করে ফেরার পথে ছিলেন।
ওমানে বাংলাদেশ দূতাবাসের সচিব (শ্রম) আসাদুল হক জানিয়েছেন,
“দুর্ঘটনায় ঘটনাস্থলেই আটজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।”
তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো দ্রুত বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
টাইমস অব ওমান–এর প্রতিবেদন অনুযায়ী, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্ঘটনায় হতাহতদের খবর নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
প্রতিবছর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত অসংখ্য বাংলাদেশি প্রবাসী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, কর্মঘণ্টার দীর্ঘতা, বিশ্রামের অভাব ও পুরনো যানবাহন ব্যবহারের কারণে এসব দুর্ঘটনা বাড়ছে।
বাংলাদেশ ওমান প্রবাসী কল্যাণ সমিতি জানিয়েছে, “ওমানের উপকূলীয় এলাকায় প্রবাসী জেলেদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা ও নিয়মিত যানবাহন পরিদর্শন অত্যন্ত জরুরি।”
















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।