বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটগুলো থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর ঘটনায় কষ্ট প্রকাশ করেছেন তিনি। বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে এক চিঠি পাঠিয়েছেন রাষ্ট্রপতি। গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তিনি এ চিঠিতে স্বাক্ষর করেন।
চিঠিতে রাষ্ট্রপতি উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে এ ধরনের ঘটনা ঘটেনি। তিনি বলেন— “রাষ্ট্রপতির আসনে আসীন ও দায়িত্ব পালনরত একজন সাংবিধানিক প্রধানকে অপদস্ত না করে কৌশলী পদক্ষেপ নেওয়া যেত।”
রাষ্ট্রপতি দাবি করেন, তিনি সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছেন এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। তিনি অর্ধশতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগতভাবে সহায়তা দিয়েছেন, যার মাধ্যমে সরকার সবল অবস্থানে এসেছে। ২০২৪ সালের আগস্টের সংকটকালে তার কার্যক্রমও ছিল “প্রণিধানযোগ্য” বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি আরও লিখেছেন, সরকারের গৃহীত ‘জিরো পোর্ট্রেট নীতি’ তিনি সমর্থন করেন। তবে কৌশলের অভাবে এক রাতের মধ্যে প্রতিযোগিতার মতো করে তার ছবি অপসারণ করায় গণমাধ্যমে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা বিশ্বব্যাপী তার সম্মান ক্ষুণ্ন করেছে।
আরও পড়ুন
ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা
চিঠির শেষাংশে তিনি লিখেছেন— “আমার কোনো অনুযোগ নেই, আছে আর্তনাদ।”
















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।