শিরোনাম LIVE
বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড জলবায়ু সম্মেলন থেকে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা, পাওয়া যাবে কি শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে দিল্লি, পাঠিয়েছে ঢাকায় পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

ইলিয়াস আলী গুম: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের বিস্ফোরক দাবি

শেয়ার
ইলিয়াস আলী গুম: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের বিস্ফোরক দাবি

স্টাফ রিপোর্টার:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হওয়ার ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করা হয়েছে। তবে যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি কারও নাম প্রকাশ করেননি।

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী। তার গুমের পেছনে বিগত ক্ষমতাসীন সরকারের ভূমিকা রয়েছে বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, শেখ হাসিনা গুম ও বিচারবহির্ভূত হত্যার নির্দেশ দিতেন এবং ‘আয়নাঘরে’ নির্যাতনের খবর নিজে ফোন করে জানতে চাইতেন। শেখ হাসিনা ছিলেন ‘দানবীয় শক্তির প্রধান’ বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

চলমান মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামুন এই মামলায় দোষ স্বীকার করে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

যুক্তিতর্কে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককেও তত্ত্বাবধায়ক সরকার বাতিলের জন্য দায়ী করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার বলেন, বিচারকদের জবাবদিহির ব্যবস্থা করতে ‘জুডিশিয়াল অ্যাকাউন্টেবিলিটি কমিশন’ গঠন প্রয়োজন।

আরও পড়ুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৬ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের প্রস্তুতি জাতীয় · ২০.১০.২০২৫

এছাড়া, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয় শেখ রেহানা ও সালমান এফ রহমানের কথোপকথনের একটি অডিও, যেখানে শেখ হাসিনার দেশত্যাগ এবং ‘মার্শাল ল’ জারির আশঙ্কা নিয়ে আলোচনা হয়। এই মামলার রায় ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে ।

বিজ্ঞাপন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪
পরবর্তী খবরমিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের প্রচেষ্টা

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

জাতীয় থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —