শিরোনাম LIVE
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক

নির্বাচনের পর বদলে গেল মাহির সিদ্ধান্ত! আবারও ফিরছেন সিনেমায়

শেয়ার
নির্বাচনের পর বদলে গেল মাহির সিদ্ধান্ত! আবারও ফিরছেন সিনেমায়
আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন চেয়ে না পেয়ে পরে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০২৪ সালের সেই নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ভরাডুবি হয় এই ঢালিউড তারকার। নির্বাচনী প্রচারণার সময় মাহি ভোটারদের বলেছিলেন, তিনি আর সিনেমায় অভিনয় করবেন না। কিন্তু আজ বুধবার বিকেলে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানালেন, মাহিয়া মাহি নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। মাহি নিজেও তাঁর ফেসবুক আইডি এবং পেজে সেই সিনেমার পোস্টার পোস্ট করে তাঁর অভিনয়ের খবরটির সত্যতা নিশ্চিত করেন!

২০২৪ সালের নির্বাচনের সময় রাজশাহীর গোদাগাড়ি এলাকার গোগ্রাম ইউনিয়নে ভোট চাইতে গেলে এক নারী ভোটার মাহিকে বলেন, ‘ভোটের পর নেতারা দেশছাড়া হয়ে যায়, এটা আমরা কিন্তু দেখব না! ভোটের আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমনই দেখি। মাহি, আপনি আমাদের উন্নতির জন্য কাজ করবেন। তাহলে আমরা আপনাকে ভোট দেব। আমাদের এলাকায় পানির সমস্যা। বরাদ্দ এলে নেতা খেয়ে ফেলে। এই সমস্যার সমাধান চাই।’ তখন ওই নারী ভোটারকে জড়িয়ে ধরে তাঁর প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আমার বাসা মণ্ডমালা। আমি এখানেই থাকব। আমি তো আর সিনেমা করব না। আমার বাচ্চা হয়ে গেছে, সংসার আছে। আমি এখন আপনাদের নিয়ে থাকব। আমি ঠিক করে রেখেছি, দেশের অনেক মহিলা ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে লাখ লাখ টাকা আয় করছে। আমি জিতলে এই এলাকার মেয়েদের শেখাব ঘরে বসে কীভাবে লাখ লাখ টাকা আয় করতে হয়।’


মাহিকে নিয়ে আজ বুধবার বিকেলে যে ছবিটির ঘোষণা দেওয়া হয়েছে, সেটির নাম ‘অন্তর্যামী’। পরিচালনা করবেন সৈকত নাসির। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানিয়েছেন, লেডি অ্যাকশন সিনেমা দিয়ে মাহিয়া মাহি ফিরছেন। সিনেমার গল্প এগোবে মাহি ও একটি ৯ বছরের শিশুকে কেন্দ্র করে। এতে কোনো নায়ক থাকবে না। আবদুল আজিজ বলেন, ‘অগ্নি ২’ সিনেমার গল্প যেখানে শেষ হয়েছে, সেখান থেকে শুরু হবে ‘অন্তর্যামী’র গল্প। পুরো সিনেমাটিই মাহি ও একটি শিশুকে কেন্দ্র করে। এটা হবে সারভাইভাল গল্প, এতে ‘অগ্নি’র চেয়েও ভয়ংকর অ্যাকশন থাকবে।

এ বছরের জুনে চুপিসারে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ঢালিউডের এই তারকা। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর থাইল্যান্ড এবং সবশেষে বাংলাদেশে শুটিং হবে। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব।
প্রসঙ্গত, মাহিয়া মাহিকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ ছবিতে। এখানে তিনি শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এর আগে শামীম আহমেদ রনির ‘বুবুজান’ ছবিতে দেখা গেছে তাঁকে। এরপর তাঁকে নিয়ে একাধিক ছবির ঘোষণা এলেও কোনোটির শুটিং কিংবা মুক্তির খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪
পরবর্তী খবর‘থাম্মা’: আয়ুষ্মান, রাশমিকা ও নওয়াজউদ্দিনকে নিয়ে ম্যাডক ফিল্মসের নতুন হরর-কমেডি অধ্যায়

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

বিনোদন থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —