শিরোনাম LIVE
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গী কে? নেটিজেনদের কৌতূহল তুঙ্গে

শেয়ার
মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গী কে? নেটিজেনদের কৌতূহল তুঙ্গে
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী কেয়া পায়েল ও খায়রুল বাসার ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে জুটি বেঁধে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন। সামির–মেহরিন চরিত্রে তাঁদের পর্দার রসায়ন এতটাই জনপ্রিয় হয় যে বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে কেয়া পায়েল ও খায়রুল বাসার দুজনই বরাবর সেই গুঞ্জন অস্বীকার করেছেন।এরই মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একটি টিকটক ভিডিওতে দেখা যায়, মালদ্বীপে অবকাশযাপনের সময় এক তরুণের সঙ্গে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। কখনো গল্প করছেন, আবার কখনো একটি রেস্টুরেন্টে নিজের হাতে ওই তরুণকে খাবার খাইয়ে দিচ্ছেন। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ? তাঁর সঙ্গে কেয়ার সম্পর্ক কী?কেয়া পায়েলের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, ওই তরুণের নাম প্রাচুর্য। দীর্ঘদিন ধরেই তাঁদের পরিচয় ও ঘনিষ্ঠতা রয়েছে। শুধু মালদ্বীপ নয়, এর আগেও তাঁদের একসঙ্গে যুক্তরাজ্যে ঘুরতে দেখা গেছে বলেও জানিয়েছে সূত্রগুলো।

অভিনেত্রীর ঘনিষ্ঠজনদের দাবি, কেয়া পায়েল ও প্রাচুর্য দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। তাঁদের সম্পর্কের বিষয়টি দুই পরিবারও জানে এবং ইতিবাচকভাবেই দেখছে। এমনকি ভবিষ্যতে তাঁদের বিয়ের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে এখনো কেয়া পায়েল বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। ঘনিষ্ঠজনদের ভাষ্য, উপযুক্ত সময়েই দুই পরিবার তাঁদের সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।এদিকে মালদ্বীপের ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। অনেকেই জানতে চাইছেন, দীর্ঘদিনের গুঞ্জনের পর এবার কি নিজের সম্পর্ক প্রকাশ্যে আনতে যাচ্ছেন কেয়া পায়েল? সেই উত্তর জানতে অপেক্ষা করতেই হবে।

বিজ্ঞাপন

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
RU
লেখক সম্পর্কে RAZU UDDIN বিশেষ প্রতিনিধি - সুবর্ণচর · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবর‘লাইফলাইন’ দেখে চোখ ভিজল মিমের

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

বিনোদন থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —