শিরোনাম LIVE
ফেনীতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটুনি, পুলিশের গাড়িতে হামলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবার পাল্টাপাল্টি হামলা টুঙ্গিপাড়া থানা থেকে এখনো উড়ছে ধোঁয়া, পড়ে আছে পুলিশের পুড়ে যাওয়া গাড়ি সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত পোশাক শ্রমিকদের জন্য সুখবর বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড জলবায়ু সম্মেলন থেকে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা, পাওয়া যাবে কি শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে দিল্লি, পাঠিয়েছে ঢাকায় পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ

‘প্রতিটি চ্যালেঞ্জ আমাকে আরও শক্ত করেছে’

শেয়ার
‘প্রতিটি চ্যালেঞ্জ আমাকে আরও শক্ত করেছে’
ছবি: সংগৃহীত
দিশার মতে, অভিনয়ের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি দর্শক হাসানো
দিশার মতে, অভিনয়ের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি দর্শক হাসানোশিল্পীর ইনস্টাগ্রাম থেকে
আলাপের শুরুতেই ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ প্রসঙ্গ তুলতেই মুখে চওড়া হাসি ফুটে ওঠে। দিশা পাটানি বলেন, ‘আমার প্রিয় ঘরানাগুলোর একটি কমেডি। ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবির আমি বড় ভক্ত। তাই নতুন কিস্তির প্রস্তাব পেয়ে এক মুহূর্তও ভাবিনি। আসলে এত বড় তারকাবহুল দলের অংশ হওয়ার সুযোগ প্রতিদিন আসে না।’
শুধু নতুন একটি ঘরানায় কাজ করাই নয়, এই ছবির আরেক বড় প্রাপ্তি অভিজ্ঞ শিল্পীদের কাছ থেকে শেখার সুযোগ। তাঁর ভাষায়, পুরো শুটিংজুড়েই ছিল উৎসবের আবহ। অক্ষয় কুমার প্রায়ই মজার ভিডিও বানাতেন। শুটিংয়ের ফাঁকে সবাই মিলে ভলিবল খেলতেন, আড্ডা দিতেন। হাসতে হাসতে বললেন, ‘আহমেদ স্যার (নির্মাতা আহমেদ খান) শুটিং নিয়ে ব্যস্ত থাকতেন, আমরা বাকিরা খেলাধুলা আর আড্ডায় মেতে থাকতাম। সত্যি বলতে, আহমেদ স্যার ছাড়া আর কেউ খুব বেশি পরিশ্রম করেনি।’
নানা চ্যালেঞ্জ পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছেছেন দিশা পাটানি
নানা চ্যালেঞ্জ পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছেছেন দিশা পাটানিশিল্পীর ইনস্টাগ্রাম থেকে

অক্ষয়ের প্রসঙ্গে দিশা জানান, ‘অক্ষয় স্যার সব সময় নির্ধারিত সময়ে সেটে আসেন, সময়মতো কাজ শেষ করেন। দড়ি ধরে ঝুলতে, দড়ি বেয়ে উঠতে, এমনকি হেলিকপ্টার থেকে ঝুলে স্টান্ট করার মতো অনেক কিছুই তাঁর কাছ থেকে শিখেছি।’ শুধু অক্ষয়ই নন, জনি লিভার ও আরশাদ ওয়ারসির মতো কমেডি তারকাদের সঙ্গেও কাজ করা ছিল দিশার জন্য বড় শিক্ষা। তাঁর ভাষ্যে, ‘ওনাদের কাজ কাছ থেকে পর্যবেক্ষণ করেই কমেডিকে আরও ভালোভাবে বুঝতে পেরেছি।’

গ্ল্যামারাস ইমেজের বাইরে নিজেকে আরও বৈচিত্র্যময় চরিত্রে দেখতে চান বলিউড দিশা পাটানি
গ্ল্যামারাস ইমেজের বাইরে নিজেকে আরও বৈচিত্র্যময় চরিত্রে দেখতে চান বলিউড দিশা পাটানিশিল্পীর ইনস্টাগ্রাম থেকে

দিশার মতে, অভিনয়ের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি দর্শক হাসানো। ‘মানুষকে হাসানো যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অভিনয়কে এমনভাবে উপস্থাপন করা, যাতে সবকিছু একেবারে স্বাভাবিক মনে হয়। তবে ইউনিটের সবাই এতটাই সহযোগিতাপরায়ণ ছিলেন যে পুরো কাজটাই উপভোগ্য হয়ে উঠেছিল,’ বলেন অভিনেত্রী।

নিজের সব সিনেমার মধ্যে দিশা অবশ্যই মনে রাখবেন ‘ভারত’-এর কথা। সালমান খানের সঙ্গে এ সিনেমায় তাঁর অভিনীত গান আলোচিত হয়েছিল
নিজের সব সিনেমার মধ্যে দিশা অবশ্যই মনে রাখবেন ‘ভারত’-এর কথা। সালমান খানের সঙ্গে এ সিনেমায় তাঁর অভিনীত গান আলোচিত হয়েছিলশিল্পীর ইনস্টাগ্রাম থেকে

নিজেকে কখনোই প্রতিযোগিতার দৌড়ে দেখতে চান না দিশা। তাঁর মতে, ‘অন্যকে টেক্কা দেওয়া নয়, বরং নিজের কাজটাই সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করি। দর্শক যদি সেই কাজের সঙ্গে সংযোগ খুঁজে পান, সেটাই সবচেয়ে বড় সাফল্য।’ পর্দায় তাঁকে যতটা আত্মবিশ্বাসী আর গ্ল্যামারাস মনে হয়, বাস্তবের দিশা ঠিক ততটাই শান্ত ও অন্তর্মুখী। নিজের এই স্বভাব নিয়ে কোনো আক্ষেপ তাঁর নেই। বরং এটাকেই শক্তিতে পরিণত করেছেন।

তিনি বলেন, ‘এই স্বভাবের কারণে নিজেকে সবার সামনে তুলে ধরা সব সময় সহজ ছিল না। কিন্তু প্রতিটি চ্যালেঞ্জ আমাকে আরও শক্ত আর ধৈর্যশীল করেছে। আমি চাই, আমার হয়ে আমার কাজই কথা বলুক। শান্ত, সংযত আর আবেগনির্ভর চরিত্রগুলোর সঙ্গে নিজের সবচেয়ে বেশি মিল খুঁজে পাই।’

নিজেকে আরও নতুনভাবে আবিষ্কার করতে চান এই অভিনেত্রী। মনস্তাত্ত্বিক থ্রিলার, অ্যাকশন ড্রামা কিংবা গভীর আবেগনির্ভর চরিত্রে অভিনয়ের ইচ্ছার কথা জানালেন। আর সেই প্রস্তুতির অংশ হিসেবেই নিয়মিত ব্যায়াম, কার্ডিও ও ওয়েট ট্রেনিং চালিয়ে যাচ্ছেন।

দিশা পাটানি
দিশা পাটানিশিল্পীর ইনস্টাগ্রাম থেকে

তেলেগু চলচ্চিত্র দিয়ে দিশার যাত্রা শুরু। তাঁকে নতুন পরিচিতি এনে দেয় ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। নিজের ‘সুপারহিরো’ জ্যাকি চ্যানের সঙ্গে একটি চীনা ছবিতে কাজ করাকে ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা বলে মনে করেন দিশা। এরপর ‘বাঘি টু’, সালমান খানের সঙ্গে দুটি ছবি, ‘কল্কি ২৮৯৮’, এডি’র মতো বড় প্রযোজনায় অভিনয় তাঁর ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। দিশাকে শিগগিরই ‘আওয়ারাপন ২’–এ ইমরান হাশমি ও শাবানা আজমির সঙ্গে দেখা যাবে।

দিশা পাটানি
দিশা পাটানিশিল্পীর ইনস্টাগ্রাম থেকে
বিজ্ঞাপন

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
RU
লেখক সম্পর্কে RAZU UDDIN বিশেষ প্রতিনিধি - সুবর্ণচর · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরমেহজাবীনের স্বপ্নপূরণ, ব্রাজিলের বিদায়—মেটলাইফে স্মরণীয় এক রাত

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

বিনোদন থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —