শিরোনাম LIVE
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক

গাজায় স্থলপথে সহায়তা পাঠাতে রাফাহ সীমান্ত খোলার আহ্বান মালয়েশিয়ার

শেয়ার
গাজায় স্থলপথে সহায়তা পাঠাতে রাফাহ সীমান্ত খোলার আহ্বান মালয়েশিয়ার

মালয়েশিয়া থেকে ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা পাঠানোর জন্য মিশরের সঙ্গে সরাসরি স্থলপথ চালুর আহ্বান জানিয়েছেন দেশটির নেতারা। তারা বলছেন, রাফাহ সীমান্ত খুলে দেওয়া গেলে মালয়েশিয়া থেকে সাহায্য দ্রুত ও কার্যকরভাবে পৌঁছানো সম্ভব হবে।

বুধবার (৮ অক্টোবর) রাতে কুয়ালালামপুরের বুকিত জলিলের অক্সিয়াটা অ্যারেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘হিমপুনান সলিডারিটি গাজা’ সংহতি সমাবেশে এ আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম, মন্ত্রিসভার সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং সদ্য দেশে ফেরা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের ২৩ জন স্বেচ্ছাসেবী।

বিজ্ঞাপন

সমাবেশে সুমুদ নুস্তারাঁ কমান্ড সেন্টারের মহাপরিচালক দাতুক ড. সানি আরাবি আবদুল আলিম প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে সরকারের কাছে অনুরোধ জানানো হয়, ফিলিস্তিনের জন্য দ্বিতীয় ও তৃতীয় দফা মানবিক মিশন চালু করতে পূর্ণ সহায়তা দেওয়ার জন্য।

ড. সানি বলেন, “আমরা জানি, দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা চাই, সেই সম্পর্ক কাজে লাগিয়ে রাফাহ সীমান্তের দরজা খুলে দেওয়া হোক, যেন মালয়েশিয়া থেকে সরাসরি স্থলপথে সাহায্য পাঠানো সম্ভব হয়।”

আরও পড়ুন মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন, ব্যয় প্রায় ৪২৮ কোটি টাকা কৃষি · ০৯.১০.২০২৬

তিনি আরও যোগ করেন, “আমরা প্রস্তুত — ইনশাআল্লাহ। দ্বিতীয় ও তৃতীয় ধাপের মিশন বাস্তবায়ন করব। আর যদি একদিন গাজা মুক্ত হয়, আমরা চাই দাতুক সেরি নিজেই নেতৃত্ব দিন, মালয়েশিয়ার পক্ষ থেকে গাজা পুনর্গঠনে।”

মালয়েশিয়ার এই পদক্ষেপকে কেবল মানবিক সহায়তা নয়, বরং আঞ্চলিক কূটনীতির এক নতুন অধ্যায় বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, কায়রো ও কুয়ালালামপুরের মধ্যে সরাসরি সহযোগিতা গড়ে উঠলে তা গাজা উপত্যকায় সাহায্য পৌঁছানোর কার্যকর পথ তৈরি করবে।

এদিকে, অনুষ্ঠানে গ্লোবাল পিস মিশন (GPM) চেয়ারম্যান ও সিনেট সদস্য ড. জুফিতরি জোহা বলেন, “ফিলিস্তিন শুধু মুসলমানদের ধর্মীয় বা আকিদাগত বিষয় নয়—এটি একটি বৈশ্বিক মানবিক সংকট।” তিনি আরও বলেন, “অ্যান্টনি লোয়েনস্টাইন, অ্যাডাম শাপিরো ও ইসরায়েল শামিরের মতো অনেক ইহুদি কর্মী দেখিয়েছেন, ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রাম মানবতার ইস্যু।”

বিজ্ঞাপন

তিনি আহ্বান জানান, মালয়েশিয়ায় অমুসলিম সমাজের মধ্যেও ফিলিস্তিন বিষয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণের। “আজ এবং ভবিষ্যতের প্রতিটি আয়োজনে আমরা চাই, অমুসলিম বন্ধুরাও যেন এই বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেন,” বলেন ড. জুফিতরি।

একই অনুষ্ঠানে ইসলামিক বোঝাপড়া ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক মাদিয়া দাতুক মোহাম্মদ আজাম মোহাম্মদ আদিল বলেন, “যে কোনো বিবেকবান মানুষ ফিলিস্তিনে চলমান গণহত্যাকে উপেক্ষা করতে পারে না। ধর্ম বা জাতিগত বিভেদ ছাড়াই মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে।”

তিনি আরও বলেন, “মানুষ হিসেবে আমাদের কর্তব্য অন্য মানুষের প্রতি সহানুভূতিশীল থাকা। যারা নিরীহ মানুষকে কষ্টে দেখে চুপ থাকে, তারা মানবতার চেয়েও নিচে নেমে যায়।”

ফিলিস্তিন ইস্যুতে মালয়েশিয়ার দৃঢ় অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত কয়েক মাসে জাতিসংঘ ও ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC)-এর বৈঠকে গাজার চলমান হামলা বন্ধে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ার এই পদক্ষেপ শুধু মানবিক নয়, বরং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইসলামিক সংহতি ও মানবিক কূটনীতির শক্তিশালী বার্তা। তারা মনে করছেন, যদি রাফাহ সীমান্ত খুলে দেওয়া সম্ভব হয়, তবে এটি হবে গাজায় সহায়তা পৌঁছানোর সবচেয়ে কার্যকর ও নিরাপদ পথ, যা দীর্ঘমেয়াদে মধ্যপ্রাচ্যের মানবিক প্রচেষ্টায় মালয়েশিয়াকে অন্যতম কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবে।


সূত্র: বারনামা, দ্য স্টার, মালয়েশিয়া টুডে, কালবিন্দু

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

প্রবাসী খবর থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —